Tuesday, March 31, 2026

বিধায়কদের সমস্যার সমাধানে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সদস্য ২২৫

Date:

Share post:

দলীয় শৃঙ্খলা রক্ষায় তৃণমূল যে কড়া অবস্থান নিতে চলেছে তা জাতীয় কর্মসমিতির (national working committee) বৈঠকেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল। সোমবারও বিধায়কদের সঙ্গে বৈঠকে দলীয় কথাবার্তা বাইরে যাতে প্রকাশ না হয়, তা নিয়ে নিজেই বিধায়কদের বার্তা দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে কোথায় কথা বলবেন বিধায়করা। তার সমাধানও হয়ে গেল মঙ্গলবারই। বিধায়কদের নিয়ে একটি পৃথক হোয়াটসঅ্যাপ গ্রুপ (whatsapp group) করে দেওয়া হল, যেখানে বক্তব্য বিষয়ে সীমাবদ্ধ থাকতে হবে তৃণমূল বিধায়কদের।

বিধানসভায় বিধায়কদের বৈঠকে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শৃঙ্খলা রক্ষা নিয়ে সতর্ক করে দেন বিধায়কদের। তার মধ্যে সতর্ক করা হয় অভিযোগ বা অন্যান্য বক্তব্য নিয়ে প্রকাশ্যে কথা বলার বিষয়েও। ইতিমধ্যেই দলের তরফে বিভিন্ন স্তরে বক্তব্য পেশ করার জন্য আলাদা আলাদা মুখপাত্র (spokes person) নিয়োগ করা হয়েছে। তার বাইরে কাউকেই প্রকাশ্যে বক্তব্য পেশ বিষয়ে সতর্ক করেন তৃণমূল সুপ্রিমো। সেই সঙ্গে কোনও রাজনৈতিক গবেষণা সংস্থার সঙ্গে যোগাযোগের বিষয়েও সতর্ক করে দেন তিনি।

তবে বিধায়করা সমস্যা সংক্রান্ত কথা কোথায় বলবেন, তা নিয়েও সমাধান করা হয় হোয়াটসঅ্যাপ গ্রুপ (whatsapp group) তৈরি করে। দলনেত্রী নির্দেশ দেন, শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমকে মাথায় রেখে হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে বিধায়কদের নিয়ে। এই গ্রুপে সব কর্মসূচি জানিয়ে দেওয়া হবে। বিধায়কদের কিছু বলার থাকলে ওই গ্রুপেই বলবেন। আমার কিছু বলার থাকলেও ওখানেই বলে দেব। সেই সঙ্গে তৃণমূল পরিষদীয় দল বিধায়কদের সম্পর্কে বক্তব্যও এই গ্রুপেই জানাবেন। সেই মতো মঙ্গলবারই তৈরি হল হোয়াটসঅ্যাপ গ্রুপ। অ্যাডমিন (admin) হলেন অরূপ বিশ্বাস (Arup Biswas)। গ্রুপে রয়েছে ২২৫ জন বিধায়ক।

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...