Wednesday, June 24, 2026

অভিযান চালিয়ে ৮ লক্ষ টাকার নিষিদ্ধ চিনা রসুন উদ্ধার পুলিশের

Date:

Share post:

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় ৮ লক্ষ টাকার নিষিদ্ধ চিনা রসুন উদ্ধার করল পুলিশ। সাঁকরাইলের ধুলাগড় ট্রাক টার্মিন্যালের কাছে ওই গুদামের ম্যানেজার উপেন্দ্র যাদবকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই।

গোপন সূত্রে খবর পেয়ে বুধবার হাওড়া সিটি পুলিশের একটি দল ধূলাগড়ের ওই গুদামে হানা দেয়। সেখানে ১৮ কেজি করে ২৫৪ বস্তা চিনা রসুন মজুদ করা ছিল। জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্তের খোলা বাজারে ওই রসুন বিক্রির উদ্দেশ্যে সেগুলি মজুত করা ছিল। হাওড়া সিটি পুলিশের আধিকারিকদের তৎপরতায় সেই ছক বানচাল হয়ে যায়। এই চক্রে কারা জড়িত আছে তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পুলিশি তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন- নয়া ভেন্যুতে নবরূপে KIFF-এর যাত্রা শুরু, উদ্বোধনেই মন জিতলেন মমতা

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...