Sunday, March 29, 2026

‘ধোনির সঙ্গে আমার কথা নেই ১০ বছর’, বিস্ফোরক হরভজন

Date:

Share post:

‘আমরা একে অপরের সঙ্গে কথা বলিনা’, ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং নিয়ে এমনই বললেন আরেক প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। দু’জনে একের অপরের সতীর্থ। দেশ থেকে আইপিএল এক সঙ্গে খেলেছেন মাহি এবং ভাজ্জি। তবে একে অপরের সঙ্গে নাকি এখন আর কথা নেই। কেউ কথা বলেন না । এদিন এক সাক্ষাৎকারে এমনই বললেন হরভজন।

এই নিয়ে এক সাক্ষাৎকারে ভাজ্জি বলেন, “ না, আমি ধোনির সঙ্গে কথা বলি না। সিএসকে-তে যখন খেলতাম, তখন কথা হত। কিন্তু মাঠের বাইরে নয়। প্রায় ১০ বছর হয়ে গেল, আমাদের মধ্যে কোনও সম্পর্ক নেই।“ এখানেই না থেমে ভাজ্জুপা আরও বলেন, “ আমি জানি না। আমার কথা না বলার কোনও কারণ নেই। হয়তো ধোনির আছে। তবে সেই কারণ আমি জানি না। তবে চেন্নাইয়ে খেলার সময় মাঠ থেকে বেরলেই আমাদের কথা বন্ধ হয়ে যেত। হোটেলে কেউ কারও রুমেও যেতাম না। আমাকে নিয়ে কোনও সমস্যা থাকলে এতদিনে নিশ্চয়ই মাহি বলত। কিন্তু বলেনি। তাই আমি নিজে থেকে আর কখনও ফোন করিনি। আমি তাদেরই ফোন করি, যারা ফোন তোলে।“ আর হরভজনের এই সাক্ষাৎকার পোস্ট হতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

উল্লেখ্য, ২০০৭ টি-২০ এবং ২০১১ একদিনের বিশ্বকাপে খেলেছেন একসঙ্গে মাহি-ভাজ্জি। ২০১৫ সালে শেষবার দেশের জার্সিতে একসঙ্গে খেলেছিলেন। চেন্নাই দলে হরভজন ছিলেন ২০২০ পর্যন্ত।

আরও পড়ুন- দেখা দুই বন্ধুর, জোর করেই কাম্বলির হাত ছাড়ালেন সচিন, ভাইরাল ভিডিও

Related articles

জিতবে ‘বাংলা মা’, প্রকাশিত তৃণমূলের প্রচার সঙ্গীত 

বাংলা মাকে জেতানোর সংকল্প নিয়ে প্রকাশিত হল নতুন গান। তৃণমূলের প্রচার সঙ্গীত। আজ থেকে বাংলার সর্বত্র বাজবে সেই...

দুর্ঘটনায় রাহুলের মৃত্যু, মানতে পারছে না টলিউড

রবিবার শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। ৪৩ বছর বয়সী অভিনেতার এভাবে দুর্ঘটনায় হঠাৎ...

রাহুল বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

শুটিং চলাকালীন দিঘার সমুদ্র সৈকতে মর্মান্তিক দুর্ঘটনা। অকালে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রবিবার ‘ভোলে বাবা...

দুয়ারে সরকার-এর পর দুয়ারে ডাক্তার, বাঁকুড়ার রাইপুরে উন্নয়ন বার্তা নেত্রীর

পুরুলিয়ার মানবাজারের পর বাঁকুড়া রাইপুরে ঠাকুরমনি সরেন-সহ আরও ৬ তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভা করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই...