Wednesday, June 24, 2026

সংযুক্ত আরব আমিরশাহিকে ১০ উইকেটে হারিয়ে অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারত

Date:

Share post:

অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতীয় দল। এদিন সংযুক্ত আরব আমিরশাহিকে ১০ উইকেটে হারিয়ে সেমিতে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। সৌজন্যে বৈভব সূর্যবংশী এবং আয়ুষ মাত্রে। ৬৭ অপরাজিত আয়ুষ। বৈভব অপরাজিত ৭৬ রানে। সেমিফাইনালে ভারতের সামনে শ্রীলঙ্কা।

ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে ১৩৭ রান করে সংযুক্ত আরব আমিরশাহি। সংযুক্ত আরব আমিরশাহির হয়ে ৩৫ রান করেন রায়ান খান। ২৬ রান করেন অকসত রাই। ভারতের হয়ে তিন উইকেট নেন যুধাজিত গুহ। দুটি করে উইকেট নেন চেতন শর্মা এবং হার্দিক রাজ। একটি করে উইকেট নেন কেপি কার্তিকেয় এবং আয়ুষ মাত্রে ।

জবাবে ব্যাট করতে নেমে সহযে জয় তুলে নেয় ভারত। সৌজন্যে বৈভব সূর্যবংশী এবং আয়ুষ মাত্রে। ৬৭ অপরাজিত আয়ুষ। বৈভব অপরাজিত ৭৬ রানে। আয়ুষ । অপরদিকে এদিন রানে ফিরলেন বৈভব। আইপিএলের নিলামে ১ কোটি ১০ লক্ষ টাকায় বিক্রি হওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রে ১৩ বছরের বৈভব। নজরে রয়েছে তাঁর পারফরম্যান্স। অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে প্রথম দু’টি ম্যাচে সেভাবে রান পাননি বৈভব। তবে এদিন রানে ফিরলেন তিনি।

আরও পড়ুন- ‘দলের স্বার্থে যে কোনও পজিশনে খেলতে রাজি’, অ্যাডিলেড টেস্টের আগে বললেন রাহুল

&n

bsp;

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...