Monday, April 6, 2026

ঝুলে রইল চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য, পিছিয়ে গেল ফের বৈঠক

Date:

Share post:

ফের পিছিয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বৈঠক। এদিন চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণ করতে আইসিসি-র সদস্যদের একটি বৈঠক হওয়ার কথা ছিল । কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে সেই বৈঠক। সূত্রের খবর, আগামি শনিবার বৈঠক হতে পারে ।

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চলছে ডামাডোল । ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি বসার কথা পাকিস্তানে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে টিম ইন্ডিয়াকে পাকিস্তানে খেলতে পাঠাবে না তারা। তার বদলে আইসিসিকে হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছে বিসিসিআই। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড সেই প্রস্তাব প্রথমে মানতে না চাইলেও, পরে হাইব্রিড মডেল মানতে রাজি হয় পিসিবি। যদিও তারা রাখে কয়েকটি শর্ত। যার মধ্যে অন্যতম হল, আইসিসির আয়োজিত টুর্নামেন্টে ভারতে এসে খেলবে না পাকিস্তান। সেক্ষেত্রে রাখতে হবে হাইব্রিড মডেল। আর সূত্রের খবর, পাকিস্তানের দেওয়া শর্ত ঘিরে তৈরি হয়েছে নতুন জটিলতা। জানা যাচ্ছে, বিসিসিআই কর্তারা পিসিবির দেওয়া শর্ত মানতে নারাজ। বিসিসিআইয়ের যুক্তি, ভারতে যে চারটি প্রতিযোগিতা হওয়ার কথা, সেগুলি হাইব্রিড মডেলে আয়োজনের কোনও প্রশ্নই উঠতে পারে না।

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিসিসিআই এবং পিসিবি দু’পক্ষই নিজেদের অবস্থানে অনড়। এই নিয়ে নতুন করে কোনও পক্ষের তরফেই সুর নরমের ইঙ্গিত পাওয়া যায়নি। আর তার সমাধানসূত্র খুঁজতে ফের মিটিংয়ে বসেছিল আইসিসি। কিন্তু এদিনও তার কোন মিললো না কোন সমাধান সূত্র।

আরও পড়ুন- কাম্বলির জন্য সাহায্যের হাত বাড়াতে প্রস্তুত কপিল দেব, তবে মানতে হবে শর্ত


Related articles

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...