Thursday, April 9, 2026

বাদ ভাত-রুটি, এরপরেও ফিট থাকতে হাঁটাই মূলমন্ত্র মুখ্যমন্ত্রীর!

Date:

Share post:

একমুখী কাজে কখনই আটকে থাকেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দক্ষ হাতে রাজনীতি সামলানোর পাশাপাশি কবিতা লেখা, ছবি আঁকা, আবৃত্তি সবেতেই পারদর্শী তিনি। একইসঙ্গে এই বয়সে এসেও শারীরিকভাবে ফিট রাজ্যের প্রশাসনিক প্রধান। কিন্তু এর পেছনে চাবিকাঠি কী? নিউজ ১৮- এর বাংলার বিশেষ সাক্ষাৎকারে নিজে জানালেন সেই কথা।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, সুস্থ থাকতে গেলে হাঁটতে হবে। সেই সঙ্গে অবশ্যই খাওয়া-দাওয়ার বিষয়েও নজর দিতে হবে। তিনি রোজ যে নিয়ম করে হাঁটেন এই কথা অজানা নয় কারোর। তাই নিজের ফিট (fit) থাকার মূলমন্ত্রই এদিন জনসমক্ষে বিলিয়ে দেন তিনি। বলেন, আমি না হাঁটলে অস্বস্তি হয়। হাঁটলে আমার মন ভালো থাকে। আমি বেশি পরিশ্রম করতে পারি। হাঁটতে হাঁটতে সব কাজ করতে পারি। লেখা, গান আমি সমস্ত কিছু হাঁটতে হাঁটতে করি।

খাদ্যাভ্যাসের (food habit) কথা জানিয়ে তিনি বলেন, বিগত প্রায় ২০ বছর ধরে ভাত রুটি প্রায় কিছুই খান না। এমনকি উচ্ছের রস খাওয়ারও পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তবে শুধু রুক্ষ, কঠোর দলনেত্রী নন বরং বাড়ি ফিরে অবসর সময়ে সিরিয়াল দেখেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, রাতে বাড়ি ফিরে টিভিতে বেশ কিছু সিরিয়াল (serial) দেখেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত থাকা ইন্দ্রনীল সেনগুপ্ত জানান, রাতের বেলাতেও ফোন করে মুখ্যমন্ত্রী সুর বাঁধেন, গান তৈরি করেন। এমনকি তিনি কোন গানের লাইন বা সুর ভুলে গেলে মুখ্যমন্ত্রী অবিলম্বে তা সংশোধন করে দেন। সারাদিনের কঠোর রাজনীতি, দক্ষ হাতে রাজ্যকে সামলানোর পর নিজেকে ফিট এবং চাঙ্গা রাখার এটাই যে মূল মন্ত্র তা এদিন সেই কথাই আবার জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...