Tuesday, March 17, 2026

কাটল জট, হাইব্রিড মডেল মেনেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি : সূত্র

Date:

Share post:

অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কাটল জট। সূত্রের খবর, হাইব্রিড মডেল মেনে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাজি পাকিস্তান। অপরদিকে হাইব্রিড মডেল নিয়ে পাকিস্তানের প্রস্তাব মেনে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে, শুধু এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, ২০২৭ সাল পর্যন্ত আইসিসি-র সব প্রতিযোগিতা হাইব্রিড মডেলেই খেলা হবে ।

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে পাকিস্তানে গিয়ে যে ভারত খেলবে না , তা আইসিসিকে জানিয়ে দিয়েছে বিসিসিআই। হাইব্রিড মডেলের প্রস্তাব দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে হাইব্রিড মডেল মানতে নারাজ ছিল পিসিবি। পরে হাইব্রিড মডেল ,মানলেও, কিছু শর্ত দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। যার মধ্যে অন্যতম ছিল আইসিসির কোন টুর্নামেন্ট ভারতে এসে খেলবে না পাকিস্তান। এক্ষেত্রে তারাও হাইব্রিড মডেলে টুর্নামেন্ট খেলবে। যা মানতে রাজি হয়নি বিসিসিআই।

এই নিয়ে গতকাল ছিল একটি বৈঠক। কিন্তু সেই বৈঠক পিছিয়ে দেওয়া হয়। সূত্রের খবর, এরপরই বের হয় সমাধানসূত্র। তবে পিসিবি যে ২০৩১ সাল পর্যন্ত ভারতে খেলতে না গিয়ে তাদেরও হাইব্রিড মডেলে নিরপেক্ষ দেশে খেলা আয়োজনের সুযোগ দিতে হবে বলে দাবি করেছিল , সেটা ২০২৭ সাল পর্যন্ত মানা হয়েছে। এই নিয়ে আইসিসি-র কর্তা এক সংবাদ সংস্থাকে বলেছেন, “সব বোর্ডের কর্তারাই হাইব্রিড মডেল মেনে নিয়েছেন। যে কারণে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহিতে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে। ভারত নিজেদের সব ম্যাচ দুবাইয়ে খেলবে। এটাই সকলের জন্য ভাল হল। আইসিসি মনে করছে এতে সব পক্ষের দাবিই মানা হল।“

আরও পড়ুন- ঝুলে রইল চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য, পিছিয়ে গেল ফের বৈঠক


spot_img

Related articles

নারী ক্ষমতায় জোর দলনেত্রীর: তৃণমূলের প্রার্থী তালিকায় ৫২ মহিলা

বরাবরই নারী ক্ষমতায়নে জোর দেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যসভা হোক বা লোকসভা...

কলকাতা শহরে আইন-শৃঙ্খলা পুলিশই দেখে: মন্ত্রীর বাড়িতে হামলায় ‘জবাব’ নতুন সিপি-র

নজিরবিহীন হামলায় নির্বাচন ঘোষণার আগেই রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করেছে বিজেপি। রাজ্যের মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে, পুলিশের মাথা ফাটিয়ে...

ট্রান্সজেন্ডার সংশোধনী বিল নিয়ে উদ্বেগ, NALSA রায়ের পক্ষে সরব যুব সমাজ

ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের (Transgender Rights) সদস্য ও বিভিন্ন নাগরিক সমাজ সংগঠন ট্রান্সজেন্ডার পার্সনস (প্রোটেকশন অফ রাইটস) অ্যাক্ট, ২০১৯–এর প্রস্তাবিত...

পিছিয়ে গেল মিনি ডার্বি, মোহনবাগানে ফের চোটের উদ্বেগ

ঈদের কারণে পিছিয়ে দেওয়া হল আইএসএলের(ISL) মিনি ডার্বি। ইস্টবেঙ্গল(East Bengal )বনাম মহামেডান(Mohamedan ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ।...