Sunday, May 17, 2026

দেশের বড় শিল্প ধুঁকছে, মানুষের টাকা নেই! মানলেন RBI গভর্নর

Date:

Share post:

দেশ বিদেশ সফর করে বেড়ানোর মোদির দেশের অর্থনীতিই (Indian Economy) ধুঁকছে। মুখ থুবড়ে পড়েছে দেশের সব বড় শিল্পক্ষেত্র। সাধারণ মানুষের হাতে টাকা নেই। দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখছে একমাত্র কৃষকরা ও গ্রামীণ অর্থনীতি। স্বীকার করে নিলেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das)। বারবার মোদি সরকারের ভ্রান্ত অর্থনীতি নিয়ে যে প্রশ্ন তুলেছে বিরোধীরা, বছর শেষে সেই আশঙ্কাই সত্যি হল।

অর্থনৈতিক রিপোর্ট পেশ করতে গিয়ে নিজেই হতাশ আরবিআই (RBI) গভর্নর শক্তিকান্ত দাস। রিপোর্টে তিনি জানান, বছরের দ্বিতীয়ার্ধে জিডিপি (GDP) বৃদ্ধি মাত্র ৫.৪% যা প্রত্যাশার থেকে অনেকটা কম। আর এর মূল কারণ হিসাবে তিনি জানান শিল্পক্ষেত্রে ব্যাপক ক্ষতি। মূলত ক্ষতির মুখে পড়েছে বলে যে শিল্পগুলির নাম নেন তিনি তার মধ্যে রয়েছে লৌহ ও ইস্পাত, পেট্রোলিয়াম ও সিমেন্টের মতো বৃহৎ শিল্প।

এর পাশাপাশি কমেছে খনি থেকে উৎপাদনের মতো আয়ের ক্ষেত্র। সাধারণ মানুষের বিদ্যুতের চাহিদা ব্যাপক হারে কমার প্রভাবও পড়েছে দেশের অর্থনীতিতে, দাবি আরবিআই গভর্নরের। পরোক্ষে এর থেকে উঠে আসছে ক্ষুদ্র শিল্প বন্ধ হওয়ার ইঙ্গিতও। যদিও অর্থমন্ত্রীর সমর্থনে এর পরেও সংসদে সওয়াল করছেন স্বরাষ্ট্র মন্ত্রকের মন্ত্রীরা।

দেশের উৎপাদন ও শিল্প ক্ষেত্রে দ্বিতীয়ার্ধে জিডিপি নেমে দাঁড়িয়েছে মাত্র ২.১%তে। উৎপাদন ক্ষেত্রে বৃদ্ধি না হওয়ার পিছনে গৃহস্থ মানুষের খরচ কমানোর প্রবণতাকেই দায়ী করেছেন আরবিআই গভর্নর। অর্থাৎ এর থেকেই স্পষ্ট সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমেছে, যার সরাসরি প্রভাব পড়েছে উৎপাদন ক্ষেত্রে। দেশে বাড়তে থাকা বেকারত্ব ও দ্রব্যমূল্য বৃদ্ধি আদতে কোথায় দাঁড় করিয়েছে মোদি সরকারের জমানায় দেশের মানুষ ও অর্থনীতিকে, স্পষ্ট শক্তিকান্ত দাসের রিপোর্টে।

এই পরিস্থিতিতে দেশের সাধারণ মানুষকে আর্থিক স্বস্তি না দিতে পারলে যে দেশের অর্থনীতি চাঙ্গা করা সম্ভব নয় তা বুঝতে পেরেই এবার রেপো রেট অপরিবর্তিত করার পথে রিজার্ভ ব্যাঙ্ক। শুক্রবার গভর্নর শক্তিকান্ত দাস ঘোষণা করেন আর্থিক বর্ষের শেষ চতুর্থাংশে অপরিবর্তিত থাকছে। শিল্পের ধুঁকতে থাকা অর্থনীতিকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার সামিল। সেখানে বিদ্যুতের ব্যবহার হ্রাস হয়ে যাওয়ার অর্থও শিল্পের উৎপাদন কমা। তা সত্ত্বেও শক্তিকান্ত দাসের আশ্বাস শেষ চতুর্থাংশে ভারতের অর্থনীতি ফের চাঙ্গা হবে। প্রসঙ্গত, এই চতুর্থাংশের শেষেই ফেব্রুয়ারিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে বাজেট পেশ করতে হবে।

 

Related articles

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...