Thursday, April 9, 2026

পাহাড়ে তুষারপাতের পূর্বাভাস! সমতলে পারদ পতন সময়ের অপেক্ষা 

Date:

Share post:

ডিসেম্বরের প্রথম সপ্তাহের মাঝামাঝির সময়ে এসেও জাঁকিয়ে শীতের (Winter) দেখা মিলছে না কেন? কখনও পশ্চিমী ঝঞ্ঝা কখনও নিম্ন চাপের কাঁটা সরিয়ে এই মরশুমে শীতের চওড়া ব্যাটিংয়ের দেখা মেলেনি এখনও। তবে এর মাঝেই পাহাড়ে তুষারপাতের পূর্বাভাস। সিকিম (Sikkim) সংলগ্ন দার্জিলিং-এর উঁচু পার্বত্য এলাকা সান্দাকফু, টুমলিং-এর মতো এলাকায় শনিতেই স্নো-ফলের ইঙ্গিত। যার ফলে উত্তরের ৫ জেলায় বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে, উইকেন্ডে কলকাতা তাপমাত্রা (Kolkata Temperature) ১৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার দাপটেই রাতের পারদ পতনের সম্ভাবনা দক্ষিণবঙ্গে।

হাওয়া অফিস (Weather Department)বলছে, শুক্রবার থেকেই এক ধাক্কায় তাপমাত্রা কমতে চলেছে দক্ষিণবঙ্গে। আগামী তিন দিনে চার ডিগ্রি পর্যন্ত পারদ নামতে পারে। উইকেন্ডে পশ্চিমের জেলায় শীতের দ্বিতীয় স্পেল। উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনি-রবিবার দার্জিলিঙে তুষারপাত হলেও, সমতলে আগামী সোমবার থেকে ফের তাপমাত্রা বাড়বে। তাই আগামী দুদিন শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীত উপভোগ করার সুযোগ অনেকটাই কম, মনে করছেন হাওয়া অফিসের কর্তারা।


Related articles

আইএসএল শেষেই ইংল্যান্ড সফরে ভারত, জেনে নিন ম্যাচের দিনক্ষণ

মে মাসে ইউনিটি কাপ (Unity Cup 2026 )খেলবে ভারত (Indian Men's Football Team)। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ জামাইকা। এই...

কাজ হারানো টেকনিশিয়ানদের ভবিষ্যৎ কী, রাজার পোস্টের পর বিশেষ বৈঠক প্রসেনজিতের

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুতে যেন ঝড় বয়ে গেছে টলিউডের উপর দিয়ে। দফায় দফায় মিটিং করে...

‘জয় বাংলা’ স্লোগানের ইতিহাস তুলে ধরে বিজেপিকে তুলোধোনা মুখ্যমন্ত্রীর

''জানেন জয় বাংলা স্লোগানটা (Jai Bangla slogan) আমি কবে দিয়েছিলাম? ২০১৯ সালে যখন আপনাদের এখানে একটা গুন্ডা জিতেছিল...

উত্তরপ্রদেশে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ! ডবল ইঞ্জিন রাজ্যে নারীসুরক্ষা প্রহসন, তোপ তৃণমূলের 

বিজেপি শাসিত যোগীরাজ্যে দিনের আলোয় স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। উত্তরপ্রদেশের বরেলির একটি ক্যাফে - রেস্তোঁরাতে ধর্ষিতা হতে হল...