Saturday, June 27, 2026

উইকএন্ডে গুরুত্বপূর্ণ দু’টি অ্যাওয়ে ম্যাচ দুই প্রধানের, একনজরে ইস্ট-মোহনের খবর

Date:

Share post:

আইএসএলের উইক এন্ডে গুরুত্বপূর্ণ দুটি অ্যাওয়ে ম্যাচ ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগানের। শনিবার চেন্নাইয়ান এফসি-র বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। শুক্রবার সকালে কলকাতায় অনুশীলন সেরে দুপুরের বিমানে চেন্নাই-যাত্রা লাল-হলুদের। অন্যদিকে, পরের দিন রবিবার গুয়াহাটিতে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে মোহনবাগান । তবে সেই ম্যাচের নামার আগে জোসে মোলিনার চিন্তা বাড়িয়েছে কার্ড সমস্যায় দুই ডিফেন্ডার শুভাশিস বোস ও আলবার্তো রডরিগেজের না থাকা। ইস্টবেঙ্গলে আবার হেক্টর ইয়ুস্তের চোটে অস্বস্তি।

মোহনবাগানে শুভাশিস ও আলবার্তোর পরিবর্ত ঠিক করতে বৃহস্পতিবার রুদ্ধদ্বার অনুশীলনে সব বিকল্পই পরখ করে নেন কোচ মোলিনা। শুরুতে স্টপারে টম অলড্রেডের সঙ্গে দীপেন্দু বিশ্বাসকে খেলান মোলিনা। রাইট ব্যাকে আশিস রাই ও লেফট ব্যাকে আশিক কুরুনিয়ন খেলেন। পরে দীপক টাংরিকে অলড্রেডের পাশে ব্যবহার করেন। লেফট ব্যাকে আমনদীপ সিংকে খেলিয়ে দেখে নেন। নর্থইস্টের গোলমেশিন আলাদিনকে আটকাতে মাঝমাঠে ডান দিকে কখনও আপুইয়ার সঙ্গে অনিরুদ্ধ থাপা, আবার কখনও আপুইয়ার সঙ্গে অভিষেক সূর্যবংশীকেও খেলান। ক্লোজ মার্কিংয়ে আলাদিনকে নিষ্ক্রিয় করার চেষ্টা থাকবে।

অন্যদিকে, ক্লান্তির কারণে ইয়ুস্তেকে বৃহস্পতিবারের অনুশীলনে বিশ্রাম দেওয়া হলেও তাঁর হালকা চোট রয়েছে। এই নিয়ে লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো বলেন, ‘‘টিমের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। এটা ভাল লক্ষণ। আগের ম্যাচে বিষ্ণু সুযোগ কাজে লাগিয়েছে। তাই জায়গা পাওয়ার লড়াইটা টিমের জন্য ভাল।”

আরও পড়ুন- কাটল জট, হাইব্রিড মডেল মেনেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি : সূত্র


Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...