Saturday, June 27, 2026

জোড়া সড়ক দুর্ঘটনা উত্তরপ্রদেশে, মৃত অন্তত ১০ 

Date:

Share post:

বৃহস্পতিবার রাত আর শুক্রবার ভোরে জোড়া সড়ক দুর্ঘটনা (two separate accidents in Uttar Pradesh) উত্তরপ্রদেশের পিলভিট ও চিত্রকূট জেলায় (Pilvit and Chitrakut District)। কমপক্ষে দশজনের মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে, আহত ১২। পিলভিট জেলা পুলিশ (Pilvit District Police) সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে ১১ জনের একটি দল গাড়ি করে উত্তরপ্রদেশের একটি বিয়ে বাড়িতে যাচ্ছিলেন। নেওরিয়া থানার কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। চিকিৎসা চলাকালীন আরও দু’জনের মৃত্যু হয়েছে। বাকি ছ’জন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি।

শুক্রবার সকালেও একটি দুর্ঘটনার খবর মিলেছে। চিত্রকূটে রাইপুরা থানার কাছে ভোর সাড়ে ৫টা নাগাদ একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। প্রয়াগরাজ থেকে আসা গাড়িতে বেশ কয়েকজন যাত্রী ছিলেন।রাইপুরা থানা এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গাড়ির পাঁচ আরোহীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে খবর মিলেছে। বাকিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...