Friday, April 3, 2026

এই সরকার টিকবে না: মহারাষ্ট্র নিয়ে সাফ কথা মমতার

Date:

Share post:

বিজেপির বিভাজনের রাজনীতিকে কোনদিনই বাংলা প্রশ্রয় দেয়নি। ফলে এরাজ্যে বিজেপি এখনো নিজেদের সংগঠন প্রতিষ্ঠা করতে পারেনি। এই পরিস্থিতিতে মহারাষ্ট্রে জয়ের পর উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে বিজেপির নেতারা। তবে সেই জয় টিকবে না বলেই দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

নিউজ এইট্টিন বাংলার একটি সাক্ষাৎকারে বিজেপি সম্পর্কে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অন্য দল সম্পর্কে কিছু বলা সৌজন্য নয়। বিজেপির নানাভাবে ডিভাইড এন্ড রুল প্রয়োগ করেছে ।আমরা তা নিয়ে মন্তব্য করব না।

মহারাষ্ট্রের মহাযুতি জোট নিয়ে মমতা বলেন, মহারাষ্ট্র ঝুলে আছে সুতোর মতো। দল ভেঙ্গে যাদের নেওয়া হয়েছিল তাঁদের উপর ভরসা করেই সরকার হয়েছে। বিজেপি ঝুলে আছে সুতর উপর। এই সরকার টিকবে না। হতে পারে এক বছর। এরপর আবার উদ্ভব ঠাকরেদের হাতেই মহারাষ্ট্রের রাশ যাবে।

বাণিজ্য নগরীতে নরম ভিতের উপর দাঁড়িয়ে থাকা জোটের ভবিষ্যৎ নিয়ে তিনি আরো বলেন, এটা আনস্টেবল সরকার। ওদের একক সংখ্যাগরিষ্ঠতা নেই। আপনার সংখ্যাগরিষ্ঠতা না থাকলে রাজনৈতিক, অর্থনৈতিক স্টেবিলিটিও থাকবে না।

আরও পড়ুন- দুর্গোৎসবে ‘না’, ফিল্মোৎসবে হাসিমুখে কিঞ্জল- সুদীপ্তা!দ্রোহের ‘নাটক’ ব্যাকফুটে? কৌতুহলী কুণাল 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...