Saturday, March 14, 2026

অ্যাডিলেডে বিরাট রান না পেলেও, কোহলির প্রশংসায় গাভাস্কর। কিন্তু কেন ?

Date:

Share post:

গতকাল অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হারে টিম ইন্ডিয়া। তৃতীয় দিনের শুরুতেই ম্যাচ পকেটে পুরে ফেলে অজিরা। বার্ডার-গাভাস্কর ট্রফির প্রথম টেস্টে ব্যাট হাতে দাপট দেখালেও অ্যাডিলেডে রান পাননি বিরাট কোহলি। পিঙ্ক বল টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১৮ রান করেন কোহলি। ব্যাট হাতে অ্যাডিলেডে সাফল্য পাননি তিনি। আর তাই ম্যাচ শেষেই অনুশীলনে নেমে পড়েন কোহলি। যা দেখে প্রশংসা করেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। যদিও এই টেস্টের পর টিম ইন্ডিয়ার তুলোধনা করেছেন গাভাস্কর।

গতকাল ম্যাচ শেষে দেখা যায়, সাজঘর থেকে নিজের ব্যাট, প্যাড নিয়ে অনুশীলনে নামছেন কোহলি। তিনি সরাসরি যান নেটে। সেখানে অনুশীলন শুরু করেন। বেশ কিছু ক্ষণ ব্যাট করেন কোহলি। ততক্ষণে দলের বাকিরা মাঠ ছেড়েছেন। সকলের শেষে নেট ছেড়ে হোটেলে ফেরেন কোহলি। দেখে বোঝা যাচ্ছে, এখন থেকেই তৃতীয় টেস্টের প্রস্তুতি শুরু করেদেন কোহলি। বিরাটের এই মানসিকতা দেখে প্রশংসায় মাতেন গাভাস্কর। তিনি বলেন, “ নেটে অনুশীলন করতে নেমে কোহলি বুঝিয়ে দিয়েছে ওর দায়বদ্ধতা কতটা। কিন্তু আমি চেয়েছিলাম, বাকিরাও একই দায়বদ্ধতা দেখাক। তারা কেন সেটা করল না? কোহলি ভারতের হয়ে অনেক রান করেছে। কিন্তু এখনও রান না পেলে ও পরিশ্রম শুরু করে। বাকিদের ওকে দেখে শেখা উচিত। ও পরিশ্রম করছে। ঘাম ঝরাচ্ছে। মাঠে নেমে আপনি কোনও দিন রান করতে পারবেন। কোনও দিন পারবেন না। কোনও দিন উইকেট নেবেন। কোনও দিন পারবেন না। কিন্তু আসল হচ্ছে আপনি কতটা পরিশ্রম করছেন। পরিশ্রম কোনও দিন বৃথা যাবে না। পরের ম্যাচেই কোহলি বড় রান পেলে আমি অবাক হব না।“

যদিও এই নিয়ে দলের বাকিদের একহাত নিয়েছেন গাভাস্কর । তিনি বলেন, “ এবার ভুলে যেতে হবে এটা পাঁচ ম্যাচের সিরিজ। তিন ম্যাচের সিরিজ ভেবে জেতার চেষ্টা করতে হবে। অ্যাডিলেড টেস্টের যে দুটো দিন বাকি রয়ে গেল, সেই দুটো দিন অনুশীলনের জন্য ব্যবহার করুক ভার‍ত।“ এখানেই না থেমে গাভাস্কর আরও বলেন, “ এখানে ক্রিকেট খেলতে এসেছ। তাই হোটেলে বসে থাকা চলবে না। বলছি না যে সারাদিন প্র্যাকটিস করতে হবে। সকাল বা দুপুরে একটা সেশনে অনুশীলন করাই যায়। কিন্তু এই দুটো দিন কোনওভাবেই নষ্ট করা যাবে না।“

আরও পড়ুন- নর্থইস্টকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে কী বললেন বাগান কোচ মোলিনা ?


spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...