Sunday, February 8, 2026

ইউনুসকে রাজধর্ম পালনের পরামর্শ এপারের নোবেল শান্তি পুরস্কার জয়ী কৈলাসের

Date:

Share post:

শান্তির নোবেল জয় করেছেন ইউনুস।কিন্তু তার জমানায় বাংলাদেশে অশান্তির আগুন নেভেনি। লাগাতার হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার, মন্দির ভাঙচুর লেগেই আছে।এবার ইউনুসকে রাজধর্ম পালনের পরামর্শ দিলেন এপারের নোবেল শান্তি পুরস্কার জয়ী কৈলাস সত্যার্থী। তিনি বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক। বাংলাদেশে প্রায় ৪০ বছর কাজ করেছি। তখন সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল কিন্তু আজ আর সেই পরিস্থিতি নেই । বাংলাদেশের হিন্দুদের রক্ষায় এবার রাষ্ট্রসঙ্ঘের সাহায্য চাইল বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট।

এরই পাশাপাশি, জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিশ্ব মানবাধিকার দিবসে নতুন কর্মসূচি নেওয়া হয়েছে। বাংলাদেশ সহ গোটা বিশ্বের হিন্দুদের কাছে তার আবেদন, মুখে কালো কাপড় বেধে চিন্ময় দাসের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন। গীতা পাঠের আহ্বান জানিয়েছেন তিনি।  ভারতীয় শাড়ি পুড়িয়ে ভারতের পণ্য বর্জনের ডাক দিয়েছিলেন বিএনপির শীর্ষ নেতা রুহুল কবীর রিজভি। কিনতু, তার কথা কানে তুলছেন না তার নিজের দেশের নাগরিকরাই।

রিজভির মন্তব্য প্রসঙ্গে তাদের সাফ কথা, ওরা কেনাকাটা করতে থাইল্যান্ড, সিঙ্গাপুরে যান, আমরা আসব ভারতেই। বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, ঢাকায় গিয়ে কড়া বার্তা ভারতের। বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের বিষয়ে উদ্বেগ জানাল ভারত। বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষায় ইউনুস সরকারকে বার্তা ভারতের।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

spot_img

Related articles

‘নার্সিসাস’, উৎপল সিনহার কলম

' আপন গন্ধে মাতোয়ারা হরিণ ' এমন একটি রূপক, যা নিজের ভেতরের সম্পদকে বাইরে খুঁজে বেড়ানোর বিড়ম্বনাকে বোঝায়।...

বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাশ: নাম বদল হলো মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সংশোধনী বিল শনিবার বিধানসভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সভায় এই বিলটি পেশ...

T20 WC: সূর্যের ব্যাটিং বিক্রমের পর বল হাতে নবাব সিরাজ, জয় যাত্রা শুরু ভারতের

টি২০ বিশ্বকাপের(T20 World Cup) প্রথম ম্যাচে জয় পেল ভারত। মার্কিন যুক্তরাষ্ট্রকে হারাল ২৯ রানে।  মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথমে...

ভোটার তালিকায় নাম তুলতে এবার বৈধ ‘ডোমিসাইল’, নয়া নির্দেশিকা নির্বাচন কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজে বড়সড় বদল আনল নির্বাচন কমিশন। এখন থেকে স্থায়ী বাসিন্দা শংসাপত্র বা পার্মানেন্ট...