Sunday, April 5, 2026

ওবিসি মামলা: ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া হয়নি, সাফ জানাল‌ সুপ্রিম কোর্ট

Date:

Share post:

অন্যান্য অনগ্রসর শ্রেণির সদস্যদের পাশাপাশি রাজ্যের অধিবাসী সংখ্যালঘু শ্রেণির প্রতিনিধিদের ওবিসি শংসাপত্র প্রদানের পূর্ণ অধিকার আছে রাজ্য সরকারের৷ তারপরেও কীভাবে কলকাতা হাইকোর্ট ১২ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল করল? সুপ্রিম কোর্টে প্রশ্ন তুলল রাজ্য সরকার৷

সোমবার শীর্ষ আদালতের বিচারপতি বি আর গভাই এবং কে ভি বিশ্বনাথনের বেঞ্চের শুনানি পর্বে এই প্রশ্নই তুললেন রাজ্য সরকারের তরফে সওয়াল করা প্রবীণ আইনজীবী কপিল সিবাল৷ এই প্রসঙ্গেই তাঁর সওয়াল, এখানে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ প্রদান করা হয়নি৷ অনগ্রসর শ্রেণির ভিত্তিতে সংরক্ষণ দেওয়া হয়েছে৷ ঘটনাচক্রে অনেকে সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, যারা ওবিসি শংসাপত্র পেয়েছে৷ হাইকোর্ট বলেছে, রাজ্যের কোনও অধিকার নেই এইভাবে ওবিসি শংসাপত্রের মাধ্যমে সংরক্ষণ প্রদান করার৷ এটা কী করে হয়? রাজ্য সরকার যা করেছে, তা পুরোপুরি আইন মেনে করা হয়েছে৷ ব্যাকওয়ার্ড কমিশন যা সুপারিশ করেছে, রাজ্য সরকার তা মেনে নিয়েছে৷ কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেখানে ২০১১-১২ সালে দেওয়া দেশের শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চের রায়কে অমান্য করা হচ্ছে, রাজ্যের অধিকারকে খর্ব করা হচ্ছে৷ এর বিপরীতে রাজ্য সরকারের বিরুদ্ধে সওয়াল করতে গিয়ে আইনজীবী পি এস পাটোয়ালিয়া দাবি করেন, কোনও সমীক্ষা ছাড়াই ওবিসি শংসাপত্র প্রদান করা হয়েছে, এটা দেখার পরেই ১২ লক্ষ শংসাপত্র খারিজ করার রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ উভয় পক্ষের সওয়াল- জবাব শোনার পরেই সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চের তরফে জানানো হয়, আগামী ৭ জানুয়ারি তাঁরা ওবিসি শংসাপত্র বাতিল মামলার পূর্ণাঙ্গ শুনানি করবেন৷

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...