Wednesday, June 24, 2026

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণায় সুপ্রিম কোর্টের দেওয়া রায় স্থগিত বাংলাদেশে

Date:

Share post:

বাংলাদেশে ‘জয় বাংলা’ আর জাতীয় স্লোগান নয়। ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে সুপ্রিম কোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ।মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়ে এই নির্দেশ দেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ।সোমবার জাতীয় স্লোগান হিসেবে “জয় বাংলা” স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। ওইদিন সকালে আপিল বিভাগের প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চে শুনানি হওয়ার কথা থাকলেও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক বলেন, এটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়ার দরকার।

শেখ হাসিনা সরকারের পতনের পর সুপ্রিম কোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন মন্ত্রিপরিষদ সচিবসহ অন্যরা। ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ।

প্রসঙ্গত, ২০২০ সালের ১০ মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত  বেঞ্চ। ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে ২০১৭ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদের করা রিটের শুনানি শেষে এই রায় দেন সুপ্রিম কোর্ট।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...