Saturday, June 27, 2026

অগ্নিগর্ভ সিরিয়া! আটকে থাকা ভারতীদের লেবানন হয়ে দেশে ফেরাতে মরিয়া সরকার

Date:

Share post:

সিরিয়া (Syria ) দখল করেছেন বিদ্রোহীরা। রাতারাতি সিরিয়ার তদারকি সরকারের প্রধান হয়েছেন মহম্মদ আল-বশির। আকাশপথে হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা। সব মিলিয়ে বিধ্বস্ত সিরিয়া। এর মধ্যে সে দেশে আটকে থাকা ভারতীয়দের লেবাননে নিয়ে আসা হয়েছে। বাণিজ্যিক উড়ানে সকলকেই নিয়ে আসা হবে ভারতে।

৭৫ জন ভারতীয়কে লেবানন হয়ে ভারতে নিয়ে আসার জোর প্রস্তুতি চলছে। উদ্ধার হওয়া ভারতীয়দের মধ্যে রয়েছেন জম্মু ও কাশ্মীরের ৪৪ জন বাসিন্দা। সিরিয়ার রাজধানী দামাস্কাস এবং লেবাননের রাজধানী বেইরুটে থাকা ভারতীয় দূতাবাসের যৌথ তৎপরতায় অগ্নিগর্ভ সিরিয়া (Syria ) থেকে তাঁদের বার করা হয়েছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।

আরও পড়ুন- ফের বাংলা ভাগের চক্রান্ত! কোচবিহারকে আলাদা করার দাবিতে রেল অবরোধে দুর্ভোগ

ইতিমধ্যেই সিরিয়ায় থাকা ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখতে দামাস্কাসের ভারতীয় দূতাবাস হেল্পলাইন নম্বর চালু করেছে। নম্বরটি হল (+৯৬৩) ৯৯৩৩৮৫৯৭৩। এই নম্বরে হোয়াটস্‌অ্যাপ যোগাযোগ করা যাবে। যোগাযোগ করা যাবে দামাস্কাসে ভারতীয় দূতাবাসের ইমেলেও। জানা গিয়েছে, সরকারি হিসাবে সিরিয়ায় প্রায় ৯০ জন ভারতীয় ছিলেন। তাঁদের মধ্যে ১৪ জন রাষ্ট্রপুঞ্জের বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত।

১০ বছরেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের পর সিরিয়ায় বাশার আল-আসাদের শাসনের পতন হয়েছে। সিরিয়া এখন বিদ্রোহীদের। রবিবার বিদ্রোহীরা দামাস্কাস-সহ আরও একাধিক বড় শহর দখল করে নেওয়ায় সিরিয়া বাশার আল-আসাদ সরকারের পতন ঘটেছে । বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম দামাস্কাসের নিয়ন্ত্রণ নেওয়ার পর আল-আসাদ পরিবার-সহ দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...