Saturday, April 4, 2026

জয়েন্ট এন্ট্রান্সের সূচি প্রকাশিত, জানা যাবে কোন সাইটে

Date:

Share post:

ঘোষিত হল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (Joint Entrance Examination)। ২০২৫ সালের ২৭ এপ্রিল জয়েন্ট পরীক্ষা। বিভিন্ন কোর্সে ভর্তির জন্য এই পরীক্ষা দেওয়ার জন্য ইচ্ছুক পড়ুয়ারা অনলাইনে আবেদন (online application) করতে পারবেন। অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হবে কিছুদিনের মধ্যেই।

পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয় এবং প্রযুক্তিগত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে গুরুত্বপূর্ণ পরীক্ষা জয়েন্ট। পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, কৃষি, ফার্মাসি, আর্কিটেকচার-সহ অন্যান্য বিষয়গুলির জন্য পরীক্ষার মাধ্যমে পড়ুয়ারা ভর্তির সুযোগ পাবেন।

পরীক্ষার জন্য আবেদন করতে হবে ওয়েস্টবেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের (WBJEEB) অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in কিংবা www.wbjeeb.in-এ। এই সাইটে পরীক্ষার সময়সূচি-সহ নানা গুরুত্বপূর্ন তথ্য আপলোড করা হয়।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...