Wednesday, June 24, 2026

বদলে গেল ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের সময়, কটা থেকে শুরু হবে ম্যাচ, জানাল বিসিসিআই ?

Date:

Share post:

বদলে গেল ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের সময়। আজ থেকে গাব্বায় শুরু হয়েছে বর্ডার-গাভাস্কর ট্রফির এই ম্যাচ। তবে বৃষ্টির জন্য প্রথম দিন ম্যাচ ভেস্তে যায়। খেলায় বল গড়ায় ১৩.২ ওভার। টেস্টে সাধারণত দিনে খেলা হয় ৯০ ওভার । অর্থাৎ, প্রথম দিন বৃষ্টিতে ৭৬.৪ ওভার খেলা হয়নি। এত ওভার বাকি চার দিনে করানো সম্ভব হবে না। জানা যাচ্ছে, বাকি দিনে চেষ্টা করা হবে যত ওভার বেশি খেলানো যায়। সেই কারণে বাকি চার দিন আধ ঘণ্টা আগে শুরু হবে ম্যাচ। এদিন এমনটাই জানিয়ে দেওয়া হল ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে।

এদিন বিসিসিআই-এর পক্ষ থেকে টুইট করে জানান হয়, “রবিবার থেকে ভারতীয় সময় ভোর ৫টা ৫০ মিনিটের বদলে ভোর ৫টা ২০ মিনিট থেকে খেলা শুরু হবে। দিনে ৯৮ ওভার খেলা হবে। বাকি চার দিন এই সময়েই খেলা শুরু হবে।”

আজ থেকে ব্রিসবেনে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। বর্ডার-গাভাস্কর ট্রফির এই ম্যাচ হচ্ছে গাব্বায়। তবে এই গাব্বার প্রথম দিনের ম্যাচ ভেস্তে যায় বৃষ্টিতে। এদিকে হাওয়া অফিস জানাচ্ছে, বাকি চারদিনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন- ব্রিসবেনে ভারতের ম্যাচ দেখতে হাজির সারা, শুভমনের জন্যই কি গ্যালারিতে সচিন কন্যা ?

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...