Saturday, June 27, 2026

গাব্বায় ব.র্ণবিদ্বেষী মন্তব্যের শি.কার বুমরাহ, ভাইরাল ভিডিও

Date:

Share post:

গতকাল থেকে গাব্বায় শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। আর দ্বিতীয় দিনেই বর্ণবিদ্বেষী মন্তব্যের শিকার ভারতের তারকা বোলার যশপ্রীত বুমরাহ। তবে কোন সমর্থক নয়। বুমারহ বর্ণবিদ্বেষী মন্তব্যের শিকার হন ইংরেজ ধারাভাষ্যকার ঈশা গুহর কাছ থেকে। এদিন ধারাভাষ্য দিতে গিয়ে বুমরাহকে প্রাইমেট বলেন। যার অর্থ বানর। আর এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে কড়া সমালোচনা করছেন নেটিজেনরা।

গতকাল বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে গেলেও, দ্বিতীয় দিন খেলা হয় ঠিকঠাক। আর ঘটনার সূত্রপাত, ব্রিসবেনের দ্বিতীয় দিনে ৫ ওভার বল করে বুমরাহ তুলে নিয়েছিলেন দুটি উইকেট। খরচ করেছিলেন মাত্র ৪ রান। এক্ষেত্রে বুমরাহ-এর প্রশংসা করেন প্রাক্তন অজি ক্রিকেটার ব্রেটলি। তাঁর উত্তরে ঈশা গুহা বুমরাহকে ‘প্রাইমেট’ বলে বসেন। যার অর্থ ‘বানর’। ঈশা গুহ বলেন, “হ্যাঁ, ও তো এমভিপি। তাই না? মোস্ট ভ্যালুয়েবল প্রাইমেট, জশপ্রীত বুমরাহ।” এরপরই তিনি আরও বলেন, “একমাত্র ওর জন্যই ভারত সচল আছে। তাই বুমরাহ ফিট থাকবে কিনা, বা ও এই টেস্টে কেমন খেলে, সেদিকে সবার নজর ছিল।” আর ঈশা গুহ এই হতবাক সবাই। কেন আচমকা এরকম মন্তব্য করলেন, তার কোনও উত্তর নেই। যা নিয়ে সোশাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ জানাচ্ছেন নেটিজেনরা।

এদিন অজিদের বিরুদ্ধে একমাত্র বল হাতে সফল যশপ্রীত বুমরাহ। নেন ৫ উইকেট।

আরও পড়ুন- বর্ডার-গাভাস্কর ট্রফি, গাব্বায় ব্যাকফুটে টিম ইন্ডিয়া, ব্যাট হাতে দাপট স্মিথ-হেডের

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...