Monday, March 30, 2026

ন্যাকে সেরার তালিকায় বাংলার আরও এক কলেজ! অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বাংলার আরও এক কলেজকে সেরার স্বীকৃতি দিল কেন্দ্র। বাংলার মুকুটে সাফল্যের তালিকায় যুক্ত হল আরও একটি মাইলস্টোন। আর এতেই উচ্ছ্বসিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ন্যাকের বিচারে সেরার তকমা পেল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিকাল সায়েন্স। এই নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী লিখেছেন, রাজ্য সরকার পোষিত ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিকাল সায়েন্স ন্যাকের বিচারে A+ স্বীকৃতি পেয়েছে। অন্যান্য বিষয়ের পাশাপাশি এখানে ফরেনসিক সায়েন্স পড়ানো হচ্ছে। লন্ডনের কিংস কলেজ এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে বিশ্ববিদ্যালয়। এদিন সেই প্রচেষ্টাও স্বীকৃতি পেল। এই বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা আর্থিকভাবে দুঃস্থ পড়ুয়াদের মধ্যে পাঁচ শতাংশদের টিউশন ফি মকুব করে দেয় রাজ্য। এই বিষয়টি উল্লেখ করেন মুখ্যমন্ত্রী তাঁর লেখায় সংযোজন করেন, দেশের মধ্যে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিকাল সায়েন্স একমাত্র আইন বিশ্ববিদ্যালয়— যেখানে আর্থিকভাবে পিছিয়ে থাকা পড়ুয়াদের টিউশন ফি মকুব করে। অর্থাৎ সবমিলিয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থা যে ক্রমে এগিয়ে চলেছে তা মেনে নিতে বাধ্য হচ্ছে কেন্দ্রও।

আরও পড়ুন-মিছিল করে বিচার চাইলে মিলবে না, নিজেদের যোগ্য হতে হবে: ফিরহাদ

_

_

_

_

_

_

_

_

_

Related articles

জমি দখল মামলায় তলব! ইডি দফতরে হাজিরা দেবাশিস কুমারের

কেন্দ্রীয় এজেন্সি (Central Agency) দিয়ে বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি (BJP)। ভোট (Election 2026) আসলেই বাড়ে সক্রিয়তা।...

লাল সেলাম আর চোখের জলে প্রিয় বাবিনকে শেষ বিদায়

আড়ম্বর পছন্দ ছিল না। সহজ কথার মতোই সহজ জীবনযাত্রা ছিল। জনপ্রিয় অভিনেতা হয়েও ভুলে যাননি শিকড়কে। সেই কারণেই...

অনলাইনে ছুরি কিনে প্রেমিকাকে খুন! দেহাংশ ফ্রিজে সংরক্ষণ নৌসেনা কর্মীর

শ্রদ্ধাকাণ্ডের পুনরাবৃত্তি! বান্ধবীকে খুন করে দেহ টুকরো করার অভিযোগে গ্রেফতার (Navy Personnel Arrested) এক নৌসেনা কর্মী (৩০)। এই...

বিজেপিকে ভোট দিতে ধমকাচ্ছেন মমতা: কমিশনে নালিশ সুকান্ত-রিজিজুদের

বাংলার ভোটের ময়দানে প্রার্থী বিভ্রাটে জেরবার বিজেপি নেতারা। ধর্মের ভিত্তিতে ভোট আর এসআইআর করে ভোটার হারিয়েছে বিজেপি। এই...