Saturday, April 4, 2026

সংস্কৃতি ভুলেছে! মেট্রো স্টেশনে যুবক-যুবতীর চুম্বনের ভিডিও মুহূর্তে ভাইরাল

Date:

Share post:

কালীঘাট মেট্রো স্টেশনে (Metro station) প্রকাশ্যে যুগলের চুম্বনের ঘটনায় চাঞ্চল্য শহর জুড়ে। একশ্রেণির নেটিজেনরা যখন যুগলের উপর অপসংস্কৃতির আঙুল তুলছেন। আরেক শ্রেণি ব্যস্ত কলকাতার সঙ্গে দিল্লির তুলনা টানতে। যদিও মাত্র কয়েক ঘণ্টায় ভিডিওটি ব্যাপক ভাইরাল (ভাইরাল ভিডিওর সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) হয়ে যায়। যার অর্থ, সমালোচনার বাহানাতে হলেও, দৃশ্যটি উপভোগ করতে কেউ ছাড়ছেন না।

সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়, কালীঘাট মেট্রো স্টেশনে (Kalighat Metro station) সম্প্রতি এক যুগলকে গভীর চুম্বনে আবদ্ধ দেখা যায়। স্টেশনে উপস্থিত মেট্রো যাত্রীরা তাদের বিরত করার চেষ্টা করলেও থামানো যায়নি। অনেকেই তখন সেই দৃশ্যের ভিডিও করে ভাইরাল (viral) করে দেওয়ার পরামর্শ দেয়, এমনটাই ভিডিওতে দেখা যায়।

সোশ্যাল মিডিয়ায় (social media) এই ভিডিও আপলোড হতেই ভাইরাল হয়ে যায়। যারা শেয়ার করেন তাদের একাংশ দাবি করেন যুগলের নৈতিকতা চলে গিয়েছে, যার অর্থ তাদের সব গিয়েছে। আবার অনেকে আঙুল তোলেন নতুন প্রজন্মের মূল্যবোধ নিয়ে।

আবার আরেক শ্রেণীর নেটিজেন এই ভিডিও-র তুলনা শুরু করেন দিল্লি মেট্রোয় (Delhi metro) এরকমই এক যুগলের চুম্বনের সঙ্গে। তাদের বক্তব্যে প্রতিযোগিতায় সমর্থনও জানান অনেকে। সব মিলিয়ে একেকটি পোস্ট কয়েক হাজার থেকে কয়েক লক্ষ ভিউ (view) পায়। রিটুইট (retweet) হয় কয়েকশো।

তবে এর মধ্যে বিপরীত প্রতিক্রিয়াও পাওয়া যায়, যেখানে অনেকেই দাবি করেন প্রেম করায় কোনও অন্যায় নেই। আবার অনেকেই নেটিজেনদের নিজের চরকায় তেল দেওয়ারও পরামর্শ দেন।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...