Thursday, June 4, 2026

তিন ঘণ্টার মধ্যে ভাতারে দম্পতি খুনের কিনারা পুলিশের, গ্রেফতার ৩ আত্মীয়

Date:

Share post:

মোবাইল চার্জার ব্যবহার করে পূর্ব বর্ধমানের ভাতার (Bhatar ) এলাকায় দম্পতির মাথায় আঘাত, তারপর শ্বাসরোধ করে খুন। রবীন্দ্রপল্লী এলাকায় অভিজিত যশ ও তাঁর স্ত্রী ছবিরানি যশের মৃত্যুর ঘটনা তদন্তে নেমে মাত্র তিন ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করলো পুলিশ। ধৃতরা হলেন অভিজিতের শ্যালিকার মেয়ে মহুয়া সামন্ত এবং তাঁর দুই ছেলে অরিত্র সামন্ত ও অনিকেত সামন্ত।

পুলিশ সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রী দু’জনকেই মোবাইলের চার্জারের তার গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান। দম্পতি নিঃসন্তান ছিলেন, সম্পত্তিগত কারণে এই খুন বলে মনে করা হচ্ছে। বুধবার অভিযুক্তদের কোর্টে তোলা হবে।

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...