Wednesday, June 24, 2026

সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্য, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে সংযুক্ত আরও ১৩ হাসপাতাল

Date:

Share post:

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্য সরকারি কর্মীদের জন্য আগেই ‘হেলথ স্কিম’ চালু করেছিলেন। তা নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের অর্থ দফতরের মেডিক্যাল সেল বেশ কিছু নতুন হাসপাতালকে যুক্ত করে। কিন্তু তারপরও উত্তরবঙ্গের হাসপাতালের সংখ্যা যথার্থ ছিল না। তাই সেই সমস্যা দূরীকরণে ফের উদ্যোগী হল নবান্ন।
উত্তরবঙ্গের আরও কয়েকটি বেসরকারি হাসপাতালকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় নিয়ে এল রাজ্য সরকার। এর ফলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কর্মরত এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মী ও আধিকারিকরা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা নিতে পারবেন সেইসব হাসপাতাল থেকে। ক্যাশলেস ট্রিটমেন্ট করাতে পারবেন সরকারি কর্মীরা।
সম্প্রতি ফের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে চিকিৎসা করানোর জন্য নবান্ন থেকে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় যুক্ত করা হয়েছে মোট ১৩টি বেসরকারি হাসপাতালের নাম। এই ১৩টি নতুন হাসপাতালের মধ্যে সাতটিই উত্তরবঙ্গের। গতবারের তালিকায় উত্তরবঙ্গের হাসপাতালের সংখ্যা কম থাকায় এবার বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন তালিকায় সংযুক্ত হয়েছে শিলিগুড়ির একটি, মালদহের তিনটি, দক্ষিণ দিনাজপুরের দু’টি এবং আলিপুরদুয়ারের একটি বেসরকারি হাসপাতাল।
এ প্রসঙ্গে রাজ্য কর্মচারী ফেডারেশনের পক্ষে জানানো হয়েছে, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে যে সব হাসপাতাল ও নার্সিংহোম যুক্ত করা হয়েছিল তার সিংহভাগই ছিল কলকাতা এবং শহরতলির। উত্তরবঙ্গের হাসপাতালের সংখ্যা ছিল নগণ্য। রাজ্য সরকারের বিষয়টি গুরুত্ব দিয়ে নতুন হাসপাতাল সংযুক্তিকরণকে স্বাগত। উল্লেখ্য, হেলথ স্কিমে সরকারি কর্মী ও পেনশনভোগী প্রাক্তন সরকারি কর্মীরা নিজেদের জন্য ২ লাখ এবং পরিবারের চিকিৎসার জন্য ২ লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস সুবিধা পেয়ে থাকেন। প্রসঙ্গত, রাজ্য সরকারি কর্মীদের হেলথ স্কিমে বেশ কিছু রোগের তালিকা যুক্ত করা হয়েছিল। এবার নতুন হাসপাতাল যুক্ত হওয়ার ফলে সরকারি কর্মীদের সুযোগ-সুবিধা আরও বাড়ল।

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...