Saturday, April 4, 2026

খর্ব করা হল ক্ষমতা! এবার শুধু উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশিকা পরীক্ষাই আয়োজন করবে এনটিএ-র

Date:

Share post:

জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থার (এনটিএ) ক্ষমতা খর্ব করা হলো। ২০২৫ সাল থেকে শুধুমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশিকা পরীক্ষাই আয়োজন করবে এই সংস্থা। কোনও রকম নিয়োগ পরীক্ষার আয়োজন আর এই সংস্থা করতে পারবে না।

সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁস এবং অন্যান্য পরীক্ষা বাতিলের ঘটনায় সমালোচনা শুরু হয়েছিল বিভিন্ন মহলে। এরপরেই পিঠ বাঁচাতে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালে পুনর্গঠন করা হবে এনটিএ-কে। অন্তত ১০টি নতুন পদ তৈরি করা হবে। কাজের পদ্ধতিতেও উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। পরীক্ষার ত্রুটি-শূন্যতা নিশ্চিত করতে আরও উন্নত প্রযুক্তি ব্যবহৃত হবে। চলতি বছর নিট পরীক্ষা নিয়ে যে কেলেঙ্কারি সামনে এসেছিল তাতে দেশ জুড়ে প্রতিবাদ, বিক্ষোভ দেখিয়েছিলেন পরীক্ষার্থী ও অন্যান্য পড়ুয়ারা। পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলিও কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হয়। মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। ফলে, নিট নিয়ে চাপের মুখে পড়ে এনডিএ সরকার। অবশেষে বাধ্য হয়ে নিজেদের মুখ রক্ষার্থে এনটিএ-কে নিয়োগ সংক্রান্ত পরীক্ষার থেকে অব্যাহতি দিল কেন্দ্র।

আরও পড়ুন- সংবিধানের ৭৫ বছর! রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাক সংসদ, দাবি ঋতব্রতর

_

_

_

_

_

_

_

_

_

 

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...