Wednesday, June 24, 2026

পথ দুর্ঘটনায় মৃত্যু: রিপোর্ট তৈরিতে দায়িত্ব বাড়ল চিকিৎসকদের

Date:

Share post:

পথ দুর্ঘটনায় মৃত্যু ঠেকাতে একাধিক উদ্যোগ নিয়েছে রাজ্য পরিবহন দফতর (transport department)। সেই সঙ্গে নজরদারি বাড়ানো হয়েছে ট্রাফিকের তরফেও। পথ দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে স্বাস্থ্য দফতরের অডিট এবার থেকে বাধ্যতামূলক বলেও স্বাস্থ্য দফতরের (Department of Health and Family Welfare) তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। এবার সেই অডিটে (audit) কোন কোন বিষয়ের উল্লেখ করতে হবে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের, তার তালিকাও স্পষ্ট করে দেওয়া হল।

স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় বলা হয়েছে অডিট রিপোর্টে (audit report) উল্লেখ থাকতে হবে –

১. কীভাবে মৃত্যু হল?

২. দেহ থেকে কতটা রক্তকরণ হয়েছিল?

৩. দুর্ঘটনা স্থল থেকে হাসপাতালে দূরত্ব কত? হাসপাতালে নিয়ে আসতে কত সময় লেগেছে?

৪. মৃত্যুর প্রকৃত কারণ কি?

এই প্রশ্নগুলির উত্তর স্পষ্টভাবে চিকিৎসকদের উল্লেখ করতে হবে। সেই সঙ্গে প্রতি সপ্তাহে, অডিট (audit) করতে হবে। আর তার রিপোর্ট পাঠিয়ে দিতে হবে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে (CMOH)। এই নির্দেশিকা দিয়ে স্বাস্থ্য সচিবের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে প্রত্যেকটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলির অধ্যক্ষ এবং উপাধ্যক্ষদের । চিঠি পাঠানো হয়েছে জেলার হাসপাতালগুলির সুপারদেরও।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...