Saturday, April 4, 2026

পৌষের শুরুতেই ফের বৃষ্টির পূর্বাভাস, হোঁচট খেল শীত!

Date:

Share post:

ডিসেম্বরের মাঝামাঝি কমলো শীতের (Winter) দাপট। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) তরফে বৃষ্টির পূর্বাভাস (Rain )দেওয়া মাত্রই শীতের ইনিংস বাধাপ্রাপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। উইকেন্ডে পার্বত্য এলাকায় স্নো ফল হবে। হাওয়া অফিস বলছে চলতি সপ্তাহের শেষে দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন প্রায় ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবারেও দক্ষিণবঙ্গের আট জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং এবং কালিম্পংয়েও বৃষ্টি হবে। আর এর জেরে বাধাপ্রাপ্ত হতে চলেছে ঠান্ডার আমেজ। আংশিক মেঘলা আকাশে আগামী ২৪ ঘণ্টায় দু থেকে চার ডিগ্রি পর্যন্ত পারদ উর্ধ্বমুখী হতে পারে। দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় কুয়াশা বাড়বে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার স্বাভাবিকের উপরে রয়েছে। বৃহস্পতিবার থেকে পূবালী হাওয়ার সঙ্গে জলীয় বাষ্প প্রবেশ করায় বৃষ্টির সম্ভাবনা জোরালো হবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...