Friday, June 26, 2026

রাহুল গান্ধীকে নিয়ে বিজেপির অভিযোগ একটা গেম প্ল্যান, তোপ শোভনদেবের

Date:

Share post:

রাহুল গান্ধীর বিরুদ্ধে সংসদ ভবনে এক সাংসদকে ধাক্কা দেওয়ার অভিযোগ তুলেছেন বিজেপির প্রতাপ চন্দ্র সারাঙ্গি। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার মুখ খুললেন তৃণমূলের পোড় খাওয়া নেতা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযোগ করলেই যে সেটা সত্য হয়ে গেল তা কিন্তু নয়।মানুষ এত বোকা নয়।এখন সংসদের সরাসরি সম্প্রচার হয় টিভিতে। এখন সারা দেশের মানুষ সংসদের সব দেখতে পায়। তাই আমার মনে হয়, এই অভিযোগ ভিত্তিহীন।এটা মেনে নেওয়া যায় না যে রাহুল গান্ধী এমন মারপিট করবেন, যে একজনকে হাসপাতালে যেতে হয়, আর একজনকে আইসিসিইউতে পাঠাতে হয়। এগুলো এক ধরনের গেম প্ল্যান। যেখানে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত সেখানে এরকম হওয়ার সম্ভাবনা নেই। রাহুল গান্ধী একা দুজনকে মেরে হাসপাতাল পাঠিয়ে দিলেন, এটা বাস্তবের সঙ্গে মেলে না।

প্রসঙ্গত, রাহুল গান্ধীও বিষয়টি নিয়ে পালটা অভিযোগ করেন, তাকে এবং অন্যান্য কংগ্রেস সাংসদদের বিজেপি সাংসদরা আটকাচ্ছিলেন। এই আবহে মল্লিকার্জুন খাড়গেকে বিজেপি সাংসদরা ধাক্কা দেন বলে পাল্টা অভিযোগ রাহুলের। ঘটনার সূত্রপাত আম্বেদকরকে নিয়ে অমিত শাহের মন্তব্যকে ঘিরে। সেই মন্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে সংসদ। এই আবেহে সংসদের বাইরে এবং ভিতরে সরব হন বিরোধীরা। অধিবেশন মুলতুবি করে দিতে বাধ্য হন স্পিকার। এহেন পরিস্থিতিতে সংসদের প্রবেশদ্বারে সাংসদদের ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে।

 

 

Related articles

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...