Saturday, June 27, 2026

সংবিধান বিরোধী ওয়াকফ বিল! কেন্দ্রকে তীব্র কটাক্ষ পুরমন্ত্রীর

Date:

Share post:

কেন্দ্রের সংবিধান বিরোধী ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছে রাজ্য। বৃহস্পতিবার ধর্মতলায় ফুরফুরা শরিফের এক সংগঠনের তরফে আয়োজিত প্রতিবাদ সভায় ওয়াকফ সম্পত্তির অর্থ বুঝিয়ে কেন্দ্রের এই স্বৈরাচারী বিলের তীব্র বিরোধিতা করেন রাজ্যের পুরমন্ত্রী তথা শহরের মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, ভারতের সংবিধান অনুযায়ী দেশটা ধর্মনিরপেক্ষ। কিন্তু কেন্দ্র সরকারের এখন একটাই লক্ষ্য, কীভাবে সংখ্যালঘু মুসলিমদের উত্ত্যক্ত করা যায়।

ওয়াকফ সম্পত্তির ব্যাখ্যা দিয়ে মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন, কোনও ধর্মের সম্পত্তিতে হাত দেওয়া অন্যায়। জেনে রাখা উচিত, আল্লাহর নামে বিত্তবান পরিবারের দান করা সম্পত্তিই হল ওয়াকফ সম্পত্তি। সেই সম্পত্তি মুসলিম সম্প্রদায়ের উন্নয়নের স্বার্থে ব্যবহার হবে। আর সরকার নিযুক্ত যে বোর্ড এই সম্পত্তি দেখাশোনা করে, সেটা ওয়াকফ বোর্ড। কিন্তু এখন হঠাৎ মোদি সরকারের লোভ পড়েছে সেই সম্পত্তির উপর! এদিন ওয়াকফ বিলের বিরোধিতায় মন্ত্রী ফিরহাদ হাকিমের আরও বক্তব্য, একটা ভুল ধারণা আছে যে মুসলিমের সম্পত্তি মানেই সেটা ওয়াকফ সম্পত্তি। কিন্তু তা নয়। কারও ব্যক্তিগত ওয়াকফ সম্পত্তি নয়। রেড রোডে বসে নামাজ পড়ছি বলেই সেটা ওয়াকফ সম্পত্তি নয়। শুধুমাত্র ওয়াকফ বোর্ডের আওতাভুক্ত সম্পত্তিই ওয়াকফ সম্পত্তি। সেটা না কোনওদিন কোনও মানুষের হতে পারে, না কোনও সরকারের।

আরও পড়ুন- মাছ ধরতে গিয়ে বিপত্তি! মৎস্যজীবীকে টেনে নিয়ে গেল বাঘ

_

_

_

_

_

_

_

_

_

_

Related articles

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...