Friday, June 26, 2026

ডিভিসি কর্মচারী সংগঠনের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা আইএনটিটিইউসি অনুমোদিত কামগড় সংঘের

Date:

Share post:

দামোদর ভ্যালি কর্পোরেশনের কর্মচারী সংগঠনের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেল আইএনটিটিইউসি অনুমোদিত কামগড় সংঘ। এই কর্মচারী সংগঠনের সভাপতি শোভনদেব চট্টোপাধ্যায় বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, গত ৩ ডিসেম্বর ডিভিসি কর্মচারী সংগঠনের ভোট হয়েছিল।৬ টি ইউনিয়ন এই নির্বাচনে মান্যতা পাওয়ার জন্য লড়াই করেছিল। দিল্লি থেকে খবর এসেছে যে সেই নির্বাচনে আমাদের ইউনিয়ন ডিভিসি কামগড় সংঘ মান্যতা পেয়েছে।মোট ২৮৪০ এর মধ্যে আমরা পেয়েছি ১৪১৪টা ভোট। এই ইউনিয়নের সভাপতি আমি। আমরা ৫০ শতাংশ ভোট পেয়ে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি।

তিনি জানান, এই নির্বাচন হয় ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে। এই ইউনিয়নও কিন্তু পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড মিলিয়ে। নির্বাচনে বিজেপির কর্মচারী সংগঠন পেয়েছে ২৩৪ এবং সিপিএমের সংগঠন পেয়েছে ৮১১টা ভোট। এদিনও তিনি অভিযোগ করেন, ডিভিসি কেন্দ্রীয় সংস্থা।ডিভিসি যখন জল ছেড়েছিল তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ডিভিসির সঙ্গে আমাদের সম্পর্ক ছিন্ন হল। সিপিএম তখন ওদের হয়ে ওকালতি করেছিল। ঝাড়খন্ড এবং বাংলায় সিপিএম প্রচুর প্রচার করেছে। কিন্তু হালে পানি পাইনি।

তিনি মনে করিয়ে দেন, ডিভিসি যখন তাদের সদর দফতর কলকাতা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছিল তখন এই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ জানিয়ে দিল্লিতে গিয়েছিলেন এবং সদর দফতরকে কলকাতায় রাখতে বাধ্য করেছিলেন। সিপিএম, বিজেপি অনেক ষড়যন্ত্র করেছিল এই নির্বাচনে আমাদের হারানোর জন্য। কিন্তু শেষ হাসি আমরাই হেসেছি এবং মান্যতা পেয়েছি।

 

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...