Thursday, April 2, 2026

চলতি মরশুমের শেষ বিয়েতেই ছাদনাতলায় দীপ্সিতা! সোশ্যাল মিডিয়ায় ছবি দিতেই…

Date:

Share post:

বাংলা থেকে বলিউড সর্বত্রই এখন বিয়ের সিজন (Wedding Season)। বিনোদন হোক বা রাজনীতির ব্যাটল, সাতপাকে ঘোরার ব্রেকিং নিউজ দিচ্ছেন প্রায় সব সেলিব্রেটিরাই। তা সেই তালিকায় নবতম সংযোজন কি বামনেত্রী দীপ্সিতা ধর (Dipsita Dhar)? সাজুগুজু করা রাজনীতিকের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই জল্পনা শুরু।

চলতি বছর বিয়ের পিঁড়িতে বসেছেন দীপ্সিতার দাদা শোভন গঙ্গোপাধ্যায়(Shovan Ganguly)। অভিনেত্রী বৌদি সোহিনীর (Sohini Sarkar) সঙ্গে কমরেড ননদের কেমিস্ট্রি বেশ চোখে পড়ার মতো। এবার কি তাহলে নিজের বিয়ে নিয়ে কিছু ভাবছেন দীপ্সিতা (Dipsita Wedding Plans)? মাসখানেক আগেই অবশ্য তিনি জানিয়েছেন যে, আপাতত ‘কমিডেট’ সম্পর্কে রয়েছেন। তবে হ্যাঁ, সেই ভালোবাসার মানুষের নাম প্রকাশ্যে আনেননি। বামেদের অন্যতম পরিচিত মুখ এই তরুণ তুর্কি আপাতত জহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে (JNU) থিসিস নিয়ে ব্যস্ত। নিজের ইন্সটা প্রোফাইলে গলায় সোনার হার পরে কপালে ছোট্ট লাল টিপ লাগিয়ে একটি ছবি আপলোড করতেই, চারিদিকে একেবারে হৈচৈ পড়ে গেছে। আসলে ছবির ক্যাপশনে বামনেত্রী লিখেছেন, ‘এই সিজনের শেষ বিয়ে… বন্ধু ও ভাইবোন যাদের সঙ্গে বেড়ে উঠেছি, তাঁদের নতুন জীবনে পা রাখতে দেখা।’ দীপ্সিতা তাঁর দিকে ধেয়ে আসা সম্ভাব্য প্রশ্নটা বুঝি জানতেন। তাই আগেভাগেই লিখলেন, ‘এই জার্নির পথে আমি আপাতত পা বাড়াচ্ছি না’! অর্থাৎ বর্তমানে নিজের কাজ কেরিয়ার নিয়েই ব্যস্ত থাকতে চান। মনের মানুষের সঙ্গে অফিসিয়াল বন্ধনে জড়িয়ে পড়ার এখনও কিছুটা দেরি আছে কমরেডের।

Related articles

ISL: ভোটের জন্য ডার্বির দিন বদল, জানুন মোহন-ইস্ট ম্যাচের দিনক্ষণ

জল্পনায় সিলমোহর। বাংলায় বিধানসভা নির্বাচনের জন্য আইএসএলের (ISL) বড় ম্যাচের দিন পরিবর্তন। বিধানসভা নির্বাচনের কারণে আগামী ৩ মে...

কালিয়াচকের অশান্তি বিজেপির গেমপ্ল্যান! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে তোপ মমতার

মালদহের(Maldha) কালিয়াচকের ঘটনা নিয়ে প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীকে কোন খবর দেওয়া হয়নি। তাঁর সঙ্গে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি কেউ যোগাযোগ...

বৃহস্পতিবার সকাল থেকেই চড়া রোদে পুড়ছে কলকাতা, বাঁকুড়া-পুরুলিয়ায় দাবদাহের পূর্বাভাস!

এপ্রিলের শুরু থেকেই ভ্যাপসা গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ (South Bengal weather)। চৈত্রেই তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা হাওয়া...

বন্ধ হল Uber Shuttle! শয়ে শয়ে ব্যবসায়ীরা EMI-এর টাকা জোগাড় নিয়ে চিন্তায় 

আজ থেকে বন্ধ হল কলকাতা–সহ দেশজুড়ে উবর শাটল (Uber Shuttle service) পরিষেবা বন্ধ হল। উবর শাটলের জেরে দেশজুড়ে...