Saturday, April 4, 2026

মানবিক মুখ্যমন্ত্রী! অসুস্থ শিল্পী সুপ্রকাশ চাকীর পাশে রাজ্য

Date:

Share post:

ফের মানবিক মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রবীণ সঙ্গীতশিল্পী সুপ্রকাশ চাকীর অসুস্থতা ও আর্থিক সমস্যার খবর পেতেই তাঁর পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী।

সশরীরে উপস্থিত হতে না পারলেও তাঁর নির্দেশে শুক্রবার সকালেই শিল্পীর বাড়িতে পৌঁছে যান মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেন। তিনি গিয়ে সুপ্রকাশ চাকীর শারীরিক অবস্থার খোঁজ নেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর নির্দেশমতো চিকিৎসায় সরকারি সাহায্যেরও প্রতিশ্রুতি দেন ইন্দ্রনীল সেন। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক লাভলি মৈত্র ও স্থানীয় চেয়ারম্যান পল্লবকুমার দাস। তাঁরা শিল্পী ও পরিবারের সঙ্গে কথা বলেন। এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর বার্তাও পৌঁছে দেন। সরকারি সাহায্যের সঙ্গে মন্ত্রী ইন্দ্রনীল সেন ব্যক্তিগত ভাবে ১ লক্ষ টাকা তুলে দেন সুপ্রকাশ চাকির হাতে। বলেন, শিল্পীর জন্য তিনি অর্থ সংগ্রহে নামবেন। তাঁর জন্য সঙ্গীতানুষ্ঠান করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রকাশ চাকীর পাশে দাঁড়ানোয় তাঁকে ধন্যবাদও জানান ইন্দ্রনীল সেন। তাঁর হাতে আর্থিক সাহায্য তুলে দিয়ে শিল্পীর আশীর্বাদ নেন ইন্দ্রনীল সেন। অসুস্থ সুপ্রকাশবাবু মুখ্যমন্ত্রীর এই আন্তরিকতায় অভিভূত। এমন ভরসা পেয়ে তিনি মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদও জানান।

আরও পড়ুন- নিজের কথা ও সুরে বড়দিনের গান শেয়ার করলেন মুখ্যমন্ত্রী

_

_

_

_

_

_

_

_

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...