Saturday, June 27, 2026

৯/১১-এর আতঙ্ক উসকে রাশিয়ার কাজানের একাধিক বহুতলে ড্রোন হামলা ইউক্রেনের

Date:

Share post:

৯/১১-এর আতঙ্ক উসকে রাশিয়ার (Russia) কাজানে একসঙ্গে একাধিক বহুতলে আছড়ে পড়ল ইউক্রেনের (Ukraine) ড্রোন। সেই হামলার ছবি ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। দেখা যাচ্ছে একের পরে এক বহুতলে আছড়ে পড়ছে পর আটটি ড্রোন। ইউক্রেন-রাশিয়ার মধ্যে প্রায় তিন বছর ধরে যুদ্ধ চলছে।

২০০১- ১১ সেপ্টেম্বর আমেরিকার (America) টুইন টাওয়ারে হামলা চালায় আল কায়দা। জোড়া বহুতলের মধ্যে আত্মঘাতী বিমান ঢুকে যাওয়ার দৃশ্যে কেঁপে উঠেছিল সারাবিশ্ব। সেই হামলায় প্রাণ হারান কমপক্ষে ৩ হাজার মানুষ। জখম কমপক্ষে ৬ হাজার। সেই বীভৎস স্মৃতিই ফিরে এলো এই হামলায়। রাশিয়ায় শনিবারের এই হামলায় হতাহতের খবর পাওয়া যায়নি।

হামলার পরেই কাজান বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। বিমান ওঠানামা নিয়ন্ত্রণ করা হয় ইঝেভসক বিমানবন্দরেও ৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, রাশিয়ার (Russia) বায়ুসেনা একটি ড্রোন ধ্বংস করতে পারলেও বাকি আটটি ড্রোন নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করে। ড্রোন হামলার পরে ওই অঞ্চলের বাড়ি খালি করে দেওয়া হয়েছে। বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানেও। বহু মানুষ মাটির নীচের সুড়ঙ্গে আশ্রয় নিয়েছেন।

ইউক্রেনের রাজধানী কিয়েভে শুক্রবার রাতে ড্রোন এবং মিসাইল হামলা চালায় রাশিয়া। তার বদলা নিতেই এই হামলা বলে অনুমান।

Related articles

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...