Saturday, March 14, 2026

দুই মৃত্যুর পরেই নিশানা রাহুলকে? একের পর এক অভিযোগেও নিরুত্তাপ কংগ্রেস!

Date:

Share post:

একই দিনে বিক্ষোভ চলাকালীন দুই কংগ্রেস কর্মীর মৃত্যু। আর তারপর দিনই সংসদে বিরোধীদের বিক্ষোভের সময় আহত দুই বিজেপি সাংসদ। তার জেরে রীতিমত এফআইআর (FIR) দায়ের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে। সেই অভিযোগের পরে আবার মহিলা বিজেপি সাংসদের তোলা অভিযোগ ঘিরে নতুন করে মাঠে নামল জাতীয় মহিলা কমিশন (NCW)। তদন্তে নামল তারাও। তবে এতকিছুর পরেও কর্মীদের মৃ্ত্যু বা রাহুলের নামে অভিযোগ, কোনও কিছু নিয়েই প্রতিক্রিয়া দেওয়া থেকে বিরত থাকছে কংগ্রেস।

লোকসভায় (Loksabha) আম্বেদকরের অবমাননার বিরোধিতায় সরবব হয়েছে সব বিরোধী দল। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখানো হয়েছে সংসদ চত্বরে। শাসক ও বিরোধী দলের ধাক্কাধাক্কিতে আহত হন ওড়িশার বালেশ্বরের সাংসদ প্রতাপচন্দ্র ষড়ঙ্গী। আহত হওয়ার দাবি করেন বিজেপি সাংসদ মুকেশ রাজপুত। যদিও এই আহত হওয়ার নাটকের অনেক পর্দাই পরে ফাঁস হয় পরে। এই ঘটনায় দিল্লি পুলিশে (Delhi Police) এফআইআর দায়ের হয় রাহুলের বিরুদ্ধে। সেই এফআইআরের ভিত্তিতে তদন্তভার তুলে দেওয়া হয় অপরাধ দমন শাখার হাতে। এরপরই শনিবার এই তদন্তে সিট (SIT) গঠন করে অমিত শাহের (Amit Shah) পুলিশ। অর্থাৎ যে অমিত শাহের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিলেন রাহুল, সেই শাহ এবার বিচার করবেন রাহুলের।

অন্যদিকে নাগাল্যান্ডের (Nagaland) বিজেপির সাংসদ ফাংগন কন্যাক অভিযোগ করেছিলেন রাহুল তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছেন। তাতে তিনি অপমানিত বোধ করেছেন। সেই মতো লোকসভার স্পিকার (Loksabha Speaker) ও রাজ্যসভার চেয়ারম্যানকে (Rajyasabha Chairman) ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন নাগাল্যান্ড সাংসদ। এবার সেই অভিযোগে আগ বাড়িয়ে তদন্ত শুরু করল জাতীয় মহিলা কমিশন (NCW)।

লোকসভায় অমিত শাহের আম্বেদকর অবমাননার পরে দেশ জুড়ে প্রতিবাদে নেমেছিল কংগ্রেস। কংগ্রেসের বিক্ষোভে অসমে (Assam) কাঁদনে গ্যাসের (tear gas) জেরে প্রাণ যায় কংগ্রেস লিগাল সেল সম্পাদকের। অন্যদিকে উত্তরপ্রদেশে (Uttarpradesh) বিক্ষোভকারীদের উপর পুলিশের লাঠিচার্জে প্রাণ যায় এক কংগ্রেস কর্মীরা। এই দুই ঘটনা নিয়ে কংগ্রেস কেন্দ্রীয়ভাবে মাঠে না নামলেও রাজ্যস্তরে প্রতিবাদ হয়েছে। তবে এই দুই মৃত্যুর পরেই রাহুলের বিরুদ্ধে অভিযোগে সরব বিজেপি। অবশ্য রাহুলের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ নিয়ে এখনও মুখ খোলেনি কংগ্রেস।

spot_img

Related articles

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...

আরও এক বাম নেতা বিজেপির পথে! মোদির সভায় যাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক

আরেক বাম নেতা বিজেপির পথে। সিপিআইএম নেতা হিসাবে পরিচিত ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় মোদির ব্রিগেডের (Brigade) সভায় মঞ্চ আলো...

রমজান মাসে কেন প্রাতরাশ? রাষ্ট্রপতির আমন্ত্রণ বয়কট তৃণমূলের 

পবিত্র রমজান মাসে রাষ্ট্রপতি ভবনের প্রাতরাশের আমন্ত্রণ! কেন উপবাসের মাসে সকালবেলা এই ভোজের আয়োজন করা হল, সেই প্রশ্ন...

নতুন করে বাদ ৭ লক্ষ! চলতি সপ্তাহেও আসছে না সাপ্লিমেন্টারি তালিকা

সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলার এসআইআর প্রক্রিয়ার বাকি সব কাজ এখন রাজ্য ও ভিন রাজ্যের বিচারবিভাগীয় আধিকারিকদেরই (Judicial Officer)...