Saturday, June 27, 2026

আরশোলা হাওয়াই চটিকে সবচেয়ে বেশি ভয় পায়! দেবাংশুর পোস্টে সরস টিপ্পনি কুণালের

Date:

Share post:

দলবিরোধী, বিশৃঙ্খল আচরণ যে রেয়াত করা হবে না। তা আগেই জানিয়েছিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। শুক্রবার, তিননেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে সেটা কাজেও প্রমাণ করল রাজ্যের শাসকদল। আর এরপরেই ‘পিঁপড়ে-আরশোলা’ নিয়ে তাৎপর্যপূর্ণ পোস্ট করলেন তৃণমূলের মিডিয়া সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debanshu Bhattacharjee)। আর সেই পোস্টের প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) সরস টিপ্পনি, “আরশোলা হাওয়াই চটিকে সবচেয়ে বেশি ভয় পায়।”

নিজের সোশ্যাল মিডিয়া পেজে শনিবার দেবাংশু লেখেন,
“হাসছে ওরা, ঠাট্টা করে বলছে দেখো,
বড়র সাথে ছোট্টরা সব করবে লড়াই?
পিঁপড়ে ভেবে ভাবছ যাদের ভীষণ ছোটো
অত্ত বড় আরশোলাকে বইছে ওরাই।”
এই কবিতা নীচে অবশ্য দেবাংশু লিখেছেন, “এটা লোকসভা ভোটের আগে লেখা”।

এই পোস্টকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তাদের মতে, এখানে তৃণমূলের নবীন-প্রবীণদেব বোঝাতে চেয়েছেন দেবাংশু। এই বিষয়ে শনিবার কুণাল ঘোষকে প্রশ্ন করা হলে উত্তরে তিনি বলেন, পিঁপড়ে সত্যিই ছোট নয়। লাল পিঁপড়ে কামড়ালে জ্বালাও করে। আবার অনেক পিঁপড়ে মিলে আরশোলাকে টেনেও নিয়ে যেতে পারে। তবে আরশোলা সবচেয়ে ভয় পায় হাওয়াই চটিকে। সেখানে কীটনাশক স্প্রের থেকেও হাওয়াই চটি কাজ করে বেশি। কুণালের মন্তব্য থেকেই স্পষ্ট, দলের সুপ্রিম নির্দেশ সম্পর্কে কী বোঝাতে চাইছেন তিনি।

আরও পড়ুন- জিএসটি কাউন্সিল বৈঠক: জনমুখী না হয়ে বিত্তবানের পক্ষে সওয়াল

_

_

_

_

_

_

_

_

 

Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...