Tuesday, June 9, 2026

দেশের সেরা বাংলা, ঋণ পরিশোধেও মহিলা স্বনির্ভর গোষ্ঠী গড়ল রেকর্ড

Date:

Share post:

সর্বক্ষেত্রেই শীর্ষে বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তরতরিয়ে এগিয়ে চলেছে বাংলার উন্নয়ন। শিল্প থেকে কৃষি, সংসদে নারীশক্তি থেকে মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠী— সর্বত্রই সেরার আসনে বাংলার মা-মাটি-মানুষের সরকার। ঋণ নিয়ে পরিশোধ করার ক্ষেত্রেও দেশের সেরার স্থান অর্জন করেছে বাংলার স্বনির্ভর গোষ্ঠীগুলি। সম্প্রতি নিউটাউনে সরস মেলার উদ্বোধন করে সেই পরিসংখ্যান পেশ করেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাংলার মহিলারা ক্ষমতায়নের শীর্ষে পৌঁছেছেন।

বাংলার মুখ্যমন্ত্রী নারী-কল্যাণে নানা উদ্যোগ নিয়েছেন। তাঁর জনকল্যাণমূলক পরিকল্পনায় এমন কিছু প্রকল্প তিনি চালু করেছেন, যার সুফল ভোগ করছে পশ্চিমবঙ্গ। এ রাজ্যের উন্নয়ন-গ্রাফের সঙ্গে তাই ছুটতে পারছে না অন্য রাজ্যগুলি। এই লড়াইয়ে পিছিয়ে পড়ছে ডাবল ইঞ্জিন রাজ্যগুলিও।

কেন্দ্রের পরিসংখ্যানই বলছে, ৯৯ শতাংশ ক্ষেত্রেই নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণ পরিশোধ করেছে বাংলার স্বনির্ভর গোষ্ঠীগুলি। মুখ্যমন্ত্রীর অনুপ্ররেণায় বাংলাজুড়ে কর্মসংস্থান গড়ছে ১২ লক্ষেরও বেশি স্বনির্ভর গোষ্ঠী। নিউটাউন মেলা গ্রাউন্ডে সরস মেলার উদ্বোধন মঞ্চে পরিসংখ্যান সহযোগে রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলির সাফল্যের কথা তুলে ধরেন পঞ্চায়েত মন্ত্রী। তিনি জানান, বাংলায় ১২ লক্ষেরও বেশি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। তা দেশের মধ্যে সর্বাধিক। প্রায় ১১ লক্ষ গোষ্ঠীকে চলতি অর্থবর্ষে ৩০ হাজার কোটি টাকা ঋণের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। ২০২৪-এর নভেম্বর পর্যন্ত ১৬ হাজার ৪৮৪ কোটি টাকা ছাড়া হয়ে গিয়েছে। এর থেকেও বড় কথা হল, এই ঋণ নিয়ে পরিশোধ করার ক্ষেত্রে বাংলার স্বনির্ভর গোষ্ঠীগুলি দেশের মধ্যে সেরা। গত কয়েক বছরের পরিসংখ্যান বলছে, ৯৯ শতাংশ ক্ষেত্রেই ঋণ নিয়ে তা নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করা হয়েছে। ঋণ অনাদায়ও মাত্র ১.৪১ শতাংশ। দেশের সমস্ত রাজ্যের তুলনায় সর্বনিম্ন এই হার। মন্ত্রীর কথায়, এখনও পর্যন্ত এক লক্ষ ১৭ হাজার ৩৪৯ কোটি টাকার ঋণ প্রদান সুনিশ্চিত করা হয়েছে স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য। স্টার্ট আপ ভিলেজ এন্টারপ্রেনরশিপ প্রোগ্রামের মাধ্যমে শ্রেষ্ঠ স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও বেশি কাজের সুযোগ তৈরি করে দিতে সরস মেলা থেকে ১০ কোটি টাকা মূল্যের একটি বিশেষ প্রকল্পের সূচনা হয়। উল্লেখ্য, বর্তমান অর্থবর্ষে রাজ্যের গোষ্ঠীগুলির প্রায় ৫০০ কোটি টাকার ব্যবসা বৃদ্ধি করেছে। বাংলার অর্থনীতিকে এভাবেই এগিয়ে দিচ্ছে মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীগুলি। বাংলায় মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীগুলিই মূল চালিকাশক্তি। কেন্দ্রের সাম্প্রতিক রিপোর্টেই চমকপ্রদ তথ্য উঠে এসেছে। বাংলায় তৈরি হয়েছে ৯০ লক্ষ এমএসএমই। সেই এমএসএমইগুলিতে কর্মসংস্থান হয়েছে ১.৪ কোটিরও বেশি। এই সেক্টরে মহিলা উদ্যোক্তার সংখ্যায় দেশের মধ্যে শীর্ষে বাংলা।

আরও পড়ুন- কুয়াশা-তুষারপাতে নিম্নচাপের খোঁচা, বড়দিনেও বৃষ্টির পূর্বাভাস!

 

 

 

 

 

 

Related articles

FIFA World Cup: হ্যাশট্যাগ ১৬৮, সংখ্যা দিয়েই প্রতিবাদ ইরান দলের

হ্যাশট্যাগ ১৬৮। বিশ্বকাপ (FIFA World Cup) খেলতে ইরানের(Iran) ফুটবল টিম মেক্সিকোয় পা রাখতেই সকলের নজরে এল। গাঢ় নীল...

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...