Saturday, March 21, 2026

প্রভিডেন্ট ফান্ড কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন উত্থাপ্পা, কী বললেন তিনি ?

Date:

Share post:

মুখ খুললেন রবিন উত্থাপ্পা। জানালেন প্রভিডেন্ট ফান্ড কেলেঙ্কারিতে তিনি কোনভাবেই যুক্ত নন। এই নিয়ে এদিন একটি বিবৃতিও দেন রবিন। গতকালই রবিনের বিরুদ্ধে গ্রেফতারির পরোয়ানা জারি হয়। ভারতের প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ, নিজের সংস্থার কর্মীদের প্রভিডেন্ট ফান্ড নিয়ে প্রতারণার। অভিযোগ, কোম্পানির কর্মচারীদের থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য টাকা কাটা হলেও তা তাদের অ্যাকাউন্টে জমা না করানোর। এই অভিযোগের ভিত্তিতে পিএফ বিষয়ক আঞ্চলিক কমিশনার সদাক্ষরা গোপাল রেড্ডি উত্থাপ্পার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। টাকার ২৩ লাখ টাকার বেশি।

এই নিয়ে উত্থাপ্পা বলেন, “ ২০১৮-১৯ সালে আমাকে ওই সংস্থার ডিরেক্টর করা হয়েছিল। কারণ, আমি ওই সংস্থায় বিনিয়োগ করেছিলাম। ডিরেক্টর হলেও আমি সরাসরি ভাবে কোনও দিন ওই সংস্থার কাজকর্মের মধ্যে যুক্ত ছিলাম না। কারণ, পেশাদার ক্রিকেটার, টেলিভিশনে কাজ ও ধারাভাষ্যের সঙ্গে যুক্ত থাকায় আমার সময় ছিল না। আমি আরও অনেক সংস্থার সঙ্গে যুক্ত। কিন্তু কোথায় আমি কোনও ভূমিকা পালন করিনি।“

এখানেই না থেমে উত্থাপ্পা আরও বলেন, “ আমি যে টাকা ওই সংস্থায় দিয়েছিলাম তা ফেরত পাইনি। ফলে আমি নিজেই ওদের বিরুদ্ধ আইনি পদক্ষেপ করেছিলাম। সেই মামলা এখন বিচারাধীন। বহু বছর আগে আমি ডিরেক্টরের পদ থেকে পদত্যাগও করেছি। পিএফের টাকা জমা না দেওয়া নিয়ে এর আগে পিএফ কর্তৃপক্ষ আগেও আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমার আইনি দল জবাব দিয়েছিল। সেখানে বলা হয়েছিল, আমার এই প্রতারণার সঙ্গে কোনও যোগাযোগ নেই। তারপরেও তাঁরা আমার বিরুদ্ধে পদক্ষেপ করেছেন। আমার আইনি দল পুরো বিষয়টা দেখছে। ওরাই আগামী দিনে পদক্ষেপ করবে। আমি সংবাদমাধ্যমের কাছে আর্জি জানাচ্ছি পুরো বিষয় না জেনে কোনও খবর পরিবেশন করবেন না।“

আরও পড়ুন- জামশেদপুরের বিরুদ্ধে দুরন্ত জয়ের পর কী বললেন লাল-হলুদ কোচ ?

Related articles

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...

ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি না কি প্রচারের আলো? সায়ক-সুস্মিতার ‘ভার্চুয়াল’ যুদ্ধে এবার খোঁচা রাহুলের 

টেলিপাড়ার অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেতা সায়ক চক্রবর্তী এবং তাঁর প্রাক্তন বউদি সুস্মিতা রায়ের আকচাআকচির কথা।...