Thursday, April 9, 2026

রাত পেরিয়ে সকাল, এখনও অধরা বাঘিনী!

Date:

Share post:

গলায় রেডিও ট্র্যাকার, তবুও ধরাছোঁয়ার বাইরে বাঘিনী জিনাত (Jeenat Tigress)। সিমলিপাল থেকে ঝাড়খন্ড ঘুরে, ঝাড়গ্রামে ঢুকেছিল শুক্রবার। শনিবার সকাল ছটা থেকে নিখোঁজ বাঘিনী। সারারাত দল বেঁধে বনকর্মীরা খোঁজাখুঁজি চালালেও এখনও তার দেখা মিলল না। উদ্বেগ বাড়ছে প্রশাসনের।

কটাচুয়ার জঙ্গল থেকে কাঁকড়াঝোড় ও ময়ূরঝর্ণার জঙ্গলে স্থলপথে এবং আকাশ পথে ড্রোন নজরদারি চালিয়েও ‘বাঘবন্দি’ হল না। আতঙ্কিত ঝাড়গ্রামবাসী। জঙ্গল সংলগ্ন এলাকায় মাইকিং করে প্রচার চালানো হচ্ছে। আটজনের বিশেষজ্ঞ দল ৬টা টিম করে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী পুরুলিয়াতে বাঘিনীর রেডিও কলারের সিগনাল মিলেছে। কিন্তু এখনো পর্যন্ত তাকে ধরা যায়নি।

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...