Friday, June 26, 2026

ত্রিপুরা হয়ে কলকাতায় আসার চেষ্টা, আগরতলা রেল স্টেশনে গ্রেফতার ৩ বাংলাদেশি

Date:

Share post:

বাংলাদেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। আক্রান্ত সংখ্যালঘু হিন্দুরা। এই আবহে ত্রিপুরায় গ্রেফতার ২ জন বাংলাদেশি। আগরতলা রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে এই দুই ব্যক্তিকে। আগরতলা জিআরপিএস, আরপিএফ, বিএসএফ ও গোয়েন্দা দফতরের একসাথে অভিযানের মাধ্যমে এই ২ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করার পর, আজ সোমবার এই ৩ ব্যক্তিকে আদালতে পেশ করা হবে ।

ঘটনার সূত্রপাত রবিবার বিকেলে। ৩ জন সন্দেহভাজন যুবককে ঘোরাফেরা করতে দেখা যায় আগরতলা রেল স্টেশন চত্বরে। এদের মধ্যে ২ জন বাংলাদেশের নোয়াখালি জেলার বাসিন্দা। একজনের বয়স ১৯ বছর, নাম সুজন দাস। অন্যজনের বয়স ২০ বছর, নাম বিষ্ণু চন্দ্র দাস। আর একজন বাংলাদেশের হাবিগঞ্জ জেলার বাসিন্দা মহম্মদ মালেক, যার বয়স ৩০ বছর। পুলিশ এই সন্দেহভাজনদের আটক করে।।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই তিন যুবক স্বীকার করে যে তারা বাংলাদেশ থেকে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেছে আগরতলার কোনও সীমান্ত দিয়ে। কিন্তু কোন এলাকা দিয়ে তারা ঢুকেছে তা এখনও স্পষ্ট ভাবে জান যায়নি। ধৃত ৩ জনের দাবি, কাজের খোঁজে কলকাতায় পাড়ি দেওয়ার কথা ছিল তাদের।

আগরতলা রেল স্টেশন থেকে রবিবার বিকেলেই ট্রেনে করে কলকাতা আসার কথা ছিল তাদের। তবে সত্যিই কাজের খোঁজে তারা কলকাতায় আসছিল নাকি এর পিছনে রয়েছে অন্য কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। এদের কেউ পাঠিয়েছে কিনা তাও জানার চেষ্টা হচ্ছে। এর পিছনে অন্য কারও হাত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

আগরতলা রেল স্টেশনে এর আগেও বাংলাদেশি নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ আটকানো সম্ভব হয়েছে। অন্যান্য অনেক রেল স্টেশন থেকেও অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিকদের আটক করা সম্ভব হয়েছে। গ্রেফতার হয়েছে বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীরা।

 

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...