Saturday, June 27, 2026

গুজরাটেই হামলার শিকার! আমেদাবাদে ভাঙা হল আম্বেদকরের মূর্তি

Date:

Share post:

সংসদে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে সংবিধান রচয়িতা বি আর আম্বেদকরের (B R Ambedkar) নাম তুলে ধরে অবমাননাকর মন্তব্য করেছেন, তাতে দেশ জুড়ে প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরা। সেই পরিস্থিতিতে নিজে থেকে ক্ষমা তো চাননি অমিত শাহ (Amit Shah)। বরং অমিত শাহের কথাকে সমর্থন জানাতে সরব হয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। অর্থাৎ পরোক্ষভাবে শাহের অপরাধকেই সমর্থন করেছেন মোদি। এবার তাঁর রাজ্যেই ভাঙা হল আম্বেদকরের মূর্তি।

গুজরাটে দীর্ঘদিন মোদি জমানার পরে বিজেপির হাত ধরে যে সংবিধানের (Constitution of India) অস্তিত্ব সেখানে বিপন্ন তা প্রমাণ করল আম্বেদকরের মূর্তি ভাঙার ঘটনা। আহমেদাবাদ শহরের কে কে শাস্ত্রী কলেজের (K K Shastri College) কাছে জয়ন্তিলাল উকিল চালিতে সোমবার সকালে বি আর আম্বেদকরের মূর্তির নাক ভাঙা অবস্থায় দেখা যায়। স্পষ্ট বোঝা যায়, মূর্তিকে কুৎসিত চেহারা দিয়ে সংবিধান রচয়িতাকে অপমান করাই ছিল লক্ষ্য। স্থানীয়দের দাবি, এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি (communal harmony) নষ্ট করে দেওয়ার উদ্দেশ্য নিয়ে ভাঙা হয়েছেন মূর্তি।

এলাকার সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের ধরতে ব্যর্থ হয় আমেদাবাদ (Ahmedabad) পুলিশ। প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা এলাকায় বিক্ষোভ দেখান। পরে জয়েশ ঠাকুর ও আরও এক সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ। যদিও এই ঘটনার সঙ্গে তাদের যোগ খতিয়ে দেখতে তদন্ত চালানো হচ্ছে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...