Tuesday, March 31, 2026

ফাঁদে না জিনাতের, বাঘিনীকে ধরতে কালঘাম ছুটছে বনদফতরের

Date:

Share post:

রাত পেরিয়ে সকাল, সকাল পেরিয়ে রাত – এখনও কাটলো না জিনাত জুজু! পুরুলিয়ার পাহাড়ি জঙ্গল এলাকায় ছুটে বেড়াচ্ছে বাঘিনী (Tigress Zeenat)। ছাগল থেকে শুয়োর, কোনও টোপেই সাড়া দিচ্ছে না সে। উদ্বেগ বাড়ছে বনদফতরের (Forest Department)। রাতভর বনদফতরের বিশেষ ট্র্যাঙ্কুলাইজার টিম হাজির ছিল এলাকায়। সঙ্গে ছিল, স্যাটেলাইট মনিটারিং, থার্মাল ইমেজ স্ক্যানিংর ব্যবস্থা। কিন্তু মঙ্গলবার সকাল পর্যন্ত ফাঁদের আশেপাশে ঘোরাফেরা করেও ধরা দেয়নি জিনাত। ট্র্যানকুলাইজার নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা ব্যর্থ, এবার বিশেষ ক্যামেরার ব্যবস্থা করা হচ্ছে।

ওড়িশার সিমলিপাল রিজার্ভ ফরেস্ট থেকে পুরুলিয়ায় পৌঁছেছে ১৫ জনের বিশেষ টিম। বাঘিনী জিনাতের রাতের খাবারের জন্য বান্দোয়ানের রাইকা পাহাড়ের বিভিন্ন জায়গায় এলাহি মেনুর আয়োজন করা হয়। কিন্তু সুস্বাদু ‘ব্ল্যাক বেঙ্গল গোট’কেও এড়িয়ে গেছে সে। ধরাও দেয়নি খাঁচা বন্দিও হয়নি। মঙ্গলে কংসাবতী দক্ষিণ বন বিভাগ ট্র্যাপ ক্যামেরা নিয়ে মরিয়া চেষ্টা চালাবে বলে খবর। ক্যামোফ্লেজ পোশাকে নজরদারি চালিয়ে যাচ্ছেন বনদফতরের আধিকারিকরা।

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...