Wednesday, June 24, 2026

বিহারে চাকরি পরীক্ষার প্রশ্নফাঁস! প্রতিবাদীদের বেধড়ক লাঠিপেটা পুলিশের

Date:

Share post:

বাংলায় প্রতিবাদীদের দাবি শুনতে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই তাঁদের সঙ্গে বৈঠক করেন, সেখানে বিজেপির জোটসঙ্গী (NDA ally) পরিচালিত বিহারে প্রতিবাদ করলে মেলে পুলিশের লাঠি। প্রায় এক সপ্তাহ ধরে বিহার সিভিল সার্ভিস পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে বিক্ষোভ চালাচ্ছেন চাকরিপ্রার্থীরা। বুধবার বিপিএসসি দফতর (BPSC office) ঘেরাও করলে বিহার পুলিশ (Bihar police) আন্দোলনকারীদের উপর বেধড়ক লাঠিচার্জ করে। মহিলারাও বাদ পড়েনি পুলিশের লাঠির ঘা থেকে।

বিপিএসসির ৭০তম পরীক্ষায় একটি কেন্দ্রে পরীক্ষার প্রশ্ন ফাঁসের (paper leak) অভিযোগ তোলেন চাকরিপ্রার্থীরা। বিগত কয়েকদিন ধরে তাদের মধ্যে অনেকেই পাটনায় অনশন করছিলেন। কিন্তু তাতে হুঁশ ফেরেনি নীতিশ কুমার (Nitish Kumar) প্রশাসনের। তাঁদের দাবি ছিল গোটা পরীক্ষাটি বাতিল করে আবার নিতে হবে।

এরপরই বুধবার তারা বিপিএসসি দফতর ঘেরাও করার পরিকল্পনা নেন। ঘেরাও করতে গেলে প্রথমেই বিহার পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। দফতরের বাইরেই বহু চাকরিপ্রার্থী বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তখনই বিহার পুলিশ (Bihar Police) লাঠি হাতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। অপরাধীর মতো মারতে মারতে তাদের এলাকা ছাড়া করা হয়।

বিপিএসসি (BPSC) কর্তৃপক্ষ জানিয়ে দেয় প্রশ্ন ফাঁসের কোন অভিযোগেই পরীক্ষা বাতিল হবে না। যদিও কোনও কারণ না দেখিয়েই একটি কেন্দ্রের পরীক্ষা বাতিল (cancel) ঘোষণাও করা হয়। এই কেন্দ্রেই প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছিল।

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...