Monday, April 6, 2026

বড়দিনে সেজে উঠেছে মুখ্যমন্ত্রীর বাড়িও, ছবি পোস্ট করে সকলকে শুভনন্দন মমতার

Date:

Share post:

বড়দিনের ক্রিসমাস ট্রি আর আলোয় সেজে উঠেছে বাংলা। বাদ যায়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) বাড়িও। ২৪ ডিসেম্বর রাতে চার্চে গিয়ে প্রার্থনায় অংশগ্রহণ করেন মমতা। সোশ্যাল মিডিয়ায় রাজ্যবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানান। ভারতের বৈচিত্রের মধ্যে ঐক্যের বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী। এরপর সন্ধেয় নিজের বাড়ির ছবি পোস্ট করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তাঁর বাড়িও বড়দিনে আলো সেজেছে।

বৈচিত্র্যের মধ্যে ঐক্য বজায় রাখার ভাবনা বাংলাকে মহিমান্বিত করে তুলেছে। এটা শুধুমাত্র একটা আদর্শ নয়, এই ধারণাকে আত্মায় লালন করে বাংলা। বড়দিনে নিজের এক্স হ্যান্ডলে (X-Handle) ভিডিও পোস্ট করে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। লেখেন, ঐক্যের চেতনা উৎসবের মরশুমে আমাদের মধ্যে গভীরভাবে অনুরণিত হয়। বড়দিনের আলোয় পূর্ণ হোক প্রতিটি বাঙালি হৃদয়- প্রার্থনা তাঁর।

এরপর তাঁর বাড়ির একটি ছবি পোস্ট করে মমতা লেখেন, “আমার বাড়িও সেজে উঠেছে বড়দিনের মুহূর্তে। বড়দিনের আয়োজনে এটি একটি ক্ষুদ্র প্রচেষ্টা। উৎসবের প্রতিটি দিন যেন সকলের মঙ্গলময় হয়, বিশ্বপিতার কাছে এই প্রার্থনা আমার। সকলকে জানাই বড়দিনের আন্তরিক শুভনন্দন।”

আরও পড়ুন- আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের সুলভে খাতা সরবরাহে উদ্যোগী রাজ্য

_

_

_

_

_

_

_

_

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...