Saturday, June 27, 2026

বিপন্ন পান্না ব্যাঘ্র প্রকল্প! তবু নদী জোড়ার প্রকল্পে মাতলেন মোদি

Date:

Share post:

পরিবেশ ধ্বংস করে উন্নয়ন করাই বিজেপি সরকারের ইউএসপি। কোথাও হাইওয়ে, কোথাও দ্রুতগতির ট্রেনলাইন পাতার জন্য লক্ষ লক্ষ গাছ, এমনকি অরণ্য ধ্বংস করতে পিছপা হয়নি মোদি সরকার। এবার যে বন্য জীবজন্তুর সঙ্গে ফটোসেশনের মাতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), তাদেরকেই বিপদে ফেলে তৈরি করছেন দুই নদীকে জোড়ার প্রকল্প (river linking project)। তাতে মানুষের ভরসা পেতে আবার জুড়েছেন বি আর আম্বেদকরের (B R Ambedkar) নামও।

অটল বিহারী বাজপেয়ি প্রধানমন্ত্রী থাকাকালীন ভারতে নদী সংযুক্তিকরণের প্রকল্পের (river linking project) উল্লেখ করেছিলেন। এবার সেই প্রকল্প বাস্তবে করতে চলেছে নরেন্দ্র মোদি সরকার। কেন নদী (Men river) ও বেতোয়া নদীকে (Betwa river) যুক্ত করে দুই বিজেপি শাসিত রাজ্যকে ফায়দা দিতে চলেছেন। মোদির দাবি এতে প্রায় ৬০ লক্ষ মধ্যপ্রদেশ (Madhyapradesh) ও উত্তর প্রদেশবাসীর (Uttarpradesh) জল সংকট দূর হবে।

বাস্তবে এই প্রকল্পের সার্ভে হওয়ার সময় দেখা গিয়েছিল এতে বিপন্ন হবে পান্না ব্যাঘ্র প্রকল্পের (Panna Tiger Reserve) মূল এলাকার দশ শতাংশ জমি। ২০০৯ সালে পান্না থেকে বাঘ একেবারে নির্মূল হয়ে গিয়েছিল। এরপরই ওই ব্যাঘ্র প্রকল্পে বাঘ সংরক্ষণের কাজ শুরু হয়। বর্তমানে ৯০-এর বেশি বাঘের চারণভূমি পান্না ব্যাঘ্র প্রকল্প। মোদির নদী জোড়ার প্রকল্পের জন্য জঙ্গল তো বটেই, তার ওপর নির্ভরশীল বিভিন্ন ধরনের পশু পাখির পাশাপাশি বিপন্ন হবে এবার বাঘ। পরিসংখ্যান তুলে ধরে এই দাবি কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশের (Jairam Ramesh)।

তবে প্রকৃতি বাঁচাতে উদ্যোগী না হলেও সাম্প্রতিক আম্বেদকার বিতর্কে দলকে বাঁচাতে তৎপর মোদি। তাই এই নদী জোড়ার প্রকল্পেও আম্বেদকরকেই (B R Ambedkar) শিখন্ডী হিসেবে দাঁড় করালেন তিনি। মোদির দাবি আম্বেদকর চেয়েছিলেন ভারতের জলসম্পদকে সম্পৃক্ত এবং সুষ্ঠু জলাধার পরিচালন। সেই জন্যই তিনি এই নদী জোড়ার মধ্যে দিয়ে জল সংরক্ষণের পথে, বলে সাফাই দেন।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...