Saturday, April 4, 2026

বড়দিনে ‘বাঘবন্দি’ হবে কি? পাঁচদিনেও জিনাতকে বাগে আনতে ব্যর্থ বনকর্মীরা

Date:

Share post:

বনের রাজা নিজের মনের মতো খাবার আর বাসস্থানের খোঁজ পেয়ে গেছে। রাইকা পাহাড়ের কাছেই তাই নিজের মতো করে জীবনযাত্রা গুছিয়ে নিয়েছে বাঘিনী জিনাত (Tigress Zeenat)। এমনটাই মনে করছেন পাঁচ দিন ধরে হন্যে হয়ে ফাঁদ পেতে থাকা বনদফতরের (Forest Department) কর্মীরা। বড়দিনে কি ‘বাঘবন্দি’ হবে?

মঙ্গলবার বনদফতরের পাতা ফাঁদের খাবার না-খেলেও একটি ছাগল আধখাওয়া অবস্থায় মিলেছে গ্রাম থেকে কিছুটা দূরে। দিনভর বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে রাইকা পাহাড়লাগোয়া এলাকায় বাঘিনির উপর কড়া নজরদারি চালানো হয়। কেন্দাপাড়া, পোপো, রাহামদা গ্রাম জুড়ে বাড়ছে আতঙ্ক। ঝাড়খণ্ড থেকে ঝাড়গ্রাম হয়ে পুরুলিয়ায় (Purulia) নিজের মতো করে থাকতে শুরু করেছে বাঘিনী। রেডিও কলার দিয়ে ট্র্যাক করা গেলেও ধরা যাচ্ছে না তাকে। প্রত্যেক বারই বন দফতরের আধিকারিকদের ঘোল খাইয়ে নিজের খেয়ালে চলছে জিনাত। বড়দিনের সকালেও সে অধরা।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...