Wednesday, June 24, 2026

নিখোঁজ রাজভবনের দায়িত্বে থাকা মহিলা অফিসারের স্বামী! থানায় অভিযোগ দায়ের, পোস্ট সমাজমাধ্যমেও

Date:

Share post:

নিখোঁজ রাজভবনের দায়িত্বে থাকা মহিলা অফিসারের স্বামী। হাওড়ার পেনরো থানায় ইতিমধ্যেই নিখোঁজ ডায়েরি করেছেন মহিলা অফিসার শান্তি দাস বসাক (Santi Das Basak)। শান্তির স্বামী দীপাঞ্জন বসাক (Dipanjan Basak) অভিনয় জগতের সঙ্গে যুক্ত। তাঁর খোঁজে সমাজমাধ্যমেও পোস্ট করেছেন ওই মহিলা অফিসার।

কলকাতার পুলিশ মহলে অত্যন্ত পরিচিত মুখ শান্তি দাস বসাক (Santi Das Basak)। দক্ষ অফিসার হিসেবে তাঁর খ্যাতি আছে। মানবাধিকার কমিশনের সঙ্গেও যুক্ত ছিলেন শান্তি। CID-তেও দায়িত্বে ছিলেন। বর্তমানে রাজভবনে নিরাপত্তার দায়িত্বে এই মহিলা অফিসার।

শান্তির কথা অনুযায়ী, বৃহস্পতিবার হাওড়ার দিকে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন তাঁর স্বামী দীপাঞ্জন। তার পর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না। রাতে বাড়িও ফেরেননি দীপাঞ্জন। শুক্রবার সকালে হাওড়ার পেনরো থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। গত কয়েকদিন ধরেই দীপাঞ্জন মনমরা ছিলেন বলে অভিযোগ তাঁর স্ত্রীর। শান্তি জানান, “গত কয়েকদিন ধরে সব কিছুতেই যেন অনীহা ছিল ওর। কিছুতেই সন্তুষ্ট হচ্ছিল না। কোনও কারণে মনখারাপ করে ছিল।“ মহিলা অফিসার জানান, প্রশাসনিক মহলে এই খবর জানিয়েছেন তিনি। রাজভবনেও জানানো হবে। স্বামী ফিরলে কাউন্সেলিং ভাবনাচিন্তা রয়েছে বলেও জানান শান্তি দাস বসাক।

পুলিশে জানানোর পাশাপাশি, সমাজমাধ্যমে স্বামীর ছবি পোস্ট করে তার উপরে শান্তি লিখেছেন, “আমার স্বামী দীপাঞ্জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের সকলে খুব চিন্তায় আছেন। কারও কাছে ওঁর সম্পর্কে কোনও তথ্য থাকলে দয়া করে আমাদের জানান।“

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...