Monday, April 13, 2026

কোহলিকে কটাক্ষ গ্যালারি থেকে, পালটা জবাব বিরাটের, ভাইরাল ভিডিও

Date:

Share post:

গতকাল থেকে মেলবোর্নে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। আর প্রথম দিন থেকেই উত্তপ্ত বক্সিং ডে টেস্ট। প্রথম দিন অজি তরুণ ক্রিকেটার স্যাম কনস্টাসকে ধাক্কা মারার অভিযোগ ওঠে বিরাটের বিরুদ্ধে । সেই জন্য শাস্তিও পান কোহলি আইসিসির কাছ থেকে। আর এদিন গ্যালারিতে কটাক্ষের শিকার হলেন বিরাট। কোহলি আউট হওয়ার পর সাজঘরে ফেরার এক অস্ট্রেলীয় সমর্থক তাঁকে কটাক্ষ করেন। যেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিন আউট হওয়ার পর সাজঘরে ফিরছিলেন বিরাট। গ্যালারির নিচ দিয়ে সাজঘরে ফেরার সময় তাঁকে আওয়াজ দেন কয়েক জন সমর্থক। সে দিকে না তাকিয়ে সোজা সাজঘরে ফেরার রাস্তা ধরেন কোহলি । তখনই কোনও এক সমর্থক কটাক্ষ ছুড়ে দেন কোহলিকে। সেই কথা কান যেতেই মেজাজ সংযত রাখতে পারেননি ভারতের প্রাক্তন অধিনায়ক। সজঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। সেই সমর্থককে কিছু বলতে দেখা যায় কোহলিকে। তবে জল বেশিদূর গড়ায়নি। স্থানীয় এক ক্রিকেট কর্তা সঙ্গে সঙ্গে ছুটে আসেন। তিনি কোহলিকে শান্ত করে সাজঘরের দিকে এগিয়ে দেন। তবে এই ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল ।

গতকাল অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার স্যাম কনস্টাসকে ধাক্কা মেরে বিতর্কে জড়িয়েছেন কোহলি। যার ফলে আইসিসির তরফ থেকে শাস্তিও পেয়েছেন বিরাট। আর এবার সমর্থকদের সঙ্গে ঝামেলায় জড়ালেন কোহলি।

আরও পড়ুন- মেলবোর্নেও রান পেলেন না রোহিত-বিরাট, দিনের শেষে টিম ইন্ডিয়ার রান ৫ উইকেট হারিয়ে ১৬৪

Related articles

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...