Saturday, June 27, 2026

স্টেট ইউনিভার্সিটির উপাচার্য হলেন সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

স্টেট ইউনিভার্সিটির উপাচার্য হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় (Sonali Chakraborty Bandopadhyay)। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বা পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে (West Bengal State University) দীর্ঘদিন স্থায়ী উপচার্য ছিল না। সেখানে সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের মতো শিক্ষাবিদ পেল পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) উপাচার্য ছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনী। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ভাইস চেয়ারম্যানের দায়িত্বও পান তিনি। প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে করেন তিনি। পরে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।

রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপিকা সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় (Sonali Chakraborty Bandopadhyay) একজন বিশিষ্ট শিক্ষাবিদ। ২০১৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন অস্থায়ী উপাচার্য সুরঞ্জন দাস যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসাবে যোগ দিলে সেই পদে সোনালিকে স্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়। এবার পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন তিনি।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...