Wednesday, June 24, 2026

চলতি বছর সেনা অভিযানে উপত্যকায় খতম ৭৫ জঙ্গি, পরিসংখ্যান প্রকাশ সেনার

Date:

Share post:

২০২৪ সালে জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) সন্ত্রাস দমনে সাফল্যের খতিয়ান তুলে ধরল ভারতীয় সেনা (Indian army)। পরিসংখ্যানে দেখা গেছে উপত্যকায় যে সেনা অভিযান হয়েছে তাতে ৭৫ শতাংশ জঙ্গি খতম করা সম্ভব হয়েছে। যাদের মধ্যে প্রায় ৬০ শতাংশই পাকিস্তানি। রিপোর্ট বলছে কাশ্মীরের (Kashmir) ৯টি জেলায় জঙ্গি দমনে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে সেনা। আর সবচেয়ে বেশি জঙ্গির মৃত্যু হয়েছে বারামুল্লা জেলায় (Terrorist death in Baramulla District)।

সেনার তরফে যে রিপোর্ট সামনে এসেছে তাতে দেখা গেছে চলতি বছর মৃত ৭৫ জন জঙ্গির মধ্যে এলওসি (Line of control) ও আন্তর্জাতিক সীমা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে ১৭ জন জঙ্গির মৃত্যু হয়েছে। জম্মু-কাশ্মীর সীমান্তের অভিযান চলাকালীন দুপক্ষের সংঘর্ষে মৃত্যু হয়েছে ২৬ জনের। তবে যেভাবে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশ বেড়েছে তাতে কিছুটা হলেও আশঙ্কায় গোয়েন্দা দফতর। পরিসংখ্যানে বোঝাই যাচ্ছে, ইসলামাবাদ কতটা মরিয়া হয়ে উপত্যকায় অশান্তি জিইয়ে রাখতে চাইছে। গোয়েন্দাদের মতে প্রতিবেশী রাষ্ট্রের গুপ্তচর সংস্থা এএসআই (ASI) এ ব্যাপারে সক্রিয় ভূমিকা নিচ্ছে। যদিও গত বছরে তুলনায় এ বছর উপত্যকায় সন্ত্রাসবাদী সংগঠনের যোগ দেওয়ার সংখ্যাটা কম।

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...