Sunday, April 12, 2026

এদিন মেলবোর্নে নজির গড়লেন বুমরাহ, ভাঙলেন কপিল দেবের রেকর্ড

Date:

Share post:

মেলবোর্নে চলছে ভারত-অস্ট্রেলিয়া চুতর্থ টেস্ট । নীতিশ কুমার রেড্ডী এবং যশপ্রীত বুমরাহর দাপটে বক্সিং ডে টেস্টে ফিরে আসে টিম ইন্ডিয়া । টিম ইন্ডিয়ার প্রথম ইনিংসে ব্যাট হাতে দাপট দেখান নীতিশ ।অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে বল হাতে দাপট দেখান অশ্বিন । ৪ উইকেট নেন তিনি । আর এতেও গড়েন অনন্য নজির । ভাঙলেন কপিল দেবের রেকর্ড ।

এদিন ট্রেভিস হেডকে আউট করে টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তিনি। আর এর সুবাদে ভাঙলেন কপিল দেবের একটি রেকর্ড। বুমরাহ টেস্টে ২০০ উইকেট পূর্ণ করতে ৮৪৮৪টি বল করেছেন। এত কম বল করে ভারতের আর কোনও বোলার টেস্টে ২০০ উইকেট পাননি। এক্ষেত্রে বিশ্বে চতুর্থ স্থানে থাকলেন তিনি। বিশ্বরেকর্ড রয়েছে পাকিস্তানের ওয়াকার ইউনিসের দখলে। তিনি ২০০টেস্ট উইকেট নিয়েছিলেন ৭৭২৫তম বলে। দ্বিতীয় স্থানে আছেন ডেল স্টেন। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন বোলারের লেগেছিল ৭৮৪৮টি বল। তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকারই কাগিসো রাবাডা। তাঁর ২০০ উইকেট নিতে লেগেছিল ৮১৫৩টি বল।

এছাড়াও বুমরাহ ২০০ উইকেট নেন তাঁর ৪৪তম টেস্টে। রবীন্দ্র জাদেজা ২০০ উইকেট নিয়েছিলেন তাঁর ৪৪তম টেস্ট ম্যাচে। এ ক্ষেত্রে ভারতীয়দের মধ্যে এগিয়ে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি তাঁর ৩৮তম টেস্টে ২০০ উইকেট নেন।

 

আরও পড়ুন- বুমরাহর দাপটে মেলবোর্নে ম্যাচে ফিরল ভারত, ৩৩৩ রানে এগিয়ে অজিরা

 

 

 

 

 

 

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...